হিরো মোটোকর্পের এমডির অফিসে আয়কর বিভাগের হানা

হিরো মোটোকর্পের এমডির অফিসে আয়কর বিভাগের হানা

বুধবার ভারতের জনপ্রিয় টুহুইলার কোম্পানি হিরো মোটোকর্পের ম্যানেজিং ডিরেক্টরের অফিসে হানা দিল আয়কর বিভাগ। জানা গিয়েছে হিরো মোটোকর্পের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পবন মুঞ্জালের গুরুগ্রাম অফিস এবং বাড়িতে অভিযান চালায় আয়কর বিভাগ। বুধবার সকাল থেকেই অভিযান চলছে। সূত্রের খবর দিয়ে সংবাদ সংস্থার শীর্ষ আধিকারিকদের ব্যবহৃত অফিস ও বাড়িগুলি এই অভিযানের মধ্যে রয়েছে। ২০০১ সালে এই হিরো মোটোকর্পই বিশ্বের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারক হয়ে ওঠেছিল, এক বছরে টুহুইলার বিক্রির পরিপ্রেক্ষিতে।

হিরো মোটোকর্পের এমডির অফিসে আয়কর বিভাগের হানা

গত ২০ বছর ধরে এই শিরোনাম ধরে রাখার চেষ্টা করেছে হিরো গ্রুপ। এখনও পর্যন্ত এটি দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে ১০০ মিলিয়ন বাইক বিক্রি করেছে। পবন মুঞ্জালের নেতৃত্বেই, এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ ও মধ্য আমেরিকায় বিস্তৃত প্রায় ৪০টি দেশে কোম্পানিটির উপস্থিতি রয়েছে। এখনও দেশের টু-হুইলার সেগমেন্টে কোম্পানিটি বিক্রির নিরিখে শীর্ষে রয়েছে। যদিও ফেব্রুয়ারিতেই কোম্পানিটির পাইকারি বিক্রি ২৯ শতাংশ কমেছে।

প্রসঙ্গত পবন মুঞ্জাল ভারতের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারক হিরোর মালিক। ১৯৫৪ সালে হিরো গ্রুপের প্রতিষ্ঠাতা ব্রিজমোহন লাল মুঞ্জালের পরিবারে জন্মগ্রহণ করেন পবন৷ এরপর দুন স্কুল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কুরুক্ষেত্র থেকে পাস করার পর তিনি ১৯৮০র দশকের শুরুতে ম্যানেজার হিসাবে পূর্ববর্তী হিরো হোন্ডা মোটরসে যোগদান করেন। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের সাহায্যে এরপর আর পিছনে তাকাতে হয়নি মুঞ্জালকে। ক্রমশ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আসেন। পবন মুঞ্জালের তত্ত্বাবধানে থাকা কোম্পানিটির দুটি অংশীদার ছিল এক, জাপানের হোন্ডা এবং ভারতের হিরো। ২০০১ সালে হিরো ও হোন্ডা এক অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়৷ এরপরও ২০ বছর ধরে টুহুইলার ব্র্যান্ড হিসেবে দেশের শীর্ষ কোম্পানিগুলির একটিতে পরিনত হয় হিরো৷ ২০১৭ সালে, মুঞ্জার ভারতের ৫০ জন সবচেয়ে শক্তিশালী ব্যক্তির মধ্যে একজন ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+