আয় বাড়বে বাংলার কৃষকদের! ১০০ তম কিষান রেলের উদ্বোধনী মঞ্চ থেকে নয়া বার্তা মোদীর

আয় বাড়বে কৃষকদের! বাংলায় কিষান রেলের উদ্বোধনে মোদী, কৃষি আইন নিয়ে দিলেন নয়া বার্তা

তীব্র শীতের চোখ রাঙানি উপেক্ষা করে ইতিমধ্যেই একমাসের বেশি সময় ধরে দিল্লি সীমান্তে বসে রয়েছেন লক্ষ লক্ষ প্রতিবাদী কৃষকেরা। দাবি একটাই বাতিল করতে হবে নয়া কৃষি আইন। এদিকে নয়া কৃষি আইন নিয়ে দেশজোড়া আন্দোলন-বিক্ষোভের মাঝেই সোমবার শততম কিষান রেলের সূচনা করলেন নরেন্দ্র মোদী। দিলেন নতুন বার্তাও।

একুশের বিধানসভাকে পাখির চোখ করেই বাংলায় নজর

একুশের বিধানসভাকে পাখির চোখ করেই বাংলায় নজর

সোমবার বিকেল সাড়ে চারটের সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিশেষ ট্রেনের ফ্ল্যাগ অফ করেন নরেন্দ্র। মহারাষ্ট্রের সাঙ্গলা থেকে পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত চলবে এই ট্রেন। এদিকে ইতিমধ্যেই নির্বাচনী দামামা বেজে গিয়েছে গোটা বাংলা। আর তাই ২০২১ সালের বিধানসভা ভোটকে পাখির চোখ করেই বাংলার উপর বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

পচনশীল শাক-সবজি পাঠাতে বড় ভূমিকা নেবে এই কিষান রেল

পচনশীল শাক-সবজি পাঠাতে বড় ভূমিকা নেবে এই কিষান রেল

এদিকে পচনশীল শাক-সবজি দ্রুত পাঠানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে নয়া এই ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গা থেকে ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ এবং আঙুর, কমলালেবু, কলা, আতা ও বেদানার মতো ফল বহন করছে কিষান রেল। এমবকী দুধ, মাংস, মাছ বহনেও বড় ভূমিকা নিচ্ছে এই ট্রেন। অগাস্টেই শুরু হয়েছিল প্রথম পরিষেবা।

অগাস্টেই শুরু হয় প্রথম পরিষেবা

অগাস্টেই শুরু হয় প্রথম পরিষেবা

চলতি বছরের ৭ অগাস্ট দেভলালি থেকে দানাপুর পর্যন্ত চলে দেশের প্রথম কিষান ট্রেন । পরে ট্রেনটির গন্তব্য মজফফরপুর পর্যন্ত বাড়ানো হয়। সপ্তাহে তিনদিন মিলতে থাকে পরিষেবা। এবার এ রাজ্যেও এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় বাংলার মানুষও উপকৃত হতে চলেছেন বলে এদিনের অনুষ্ঠান থেকেই দাবি করেন মোদী। অন্যদিকে এদিনের অনুষ্ঠানে মোদী ছাড়াও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

 কৃষি আইন নিয়ে অনড় মোদী

কৃষি আইন নিয়ে অনড় মোদী

এদিনের ভার্চুয়াল অনুষ্ঠান মঞ্চ থেকেই মোদীকে বলতে শোনা যায়, "কৃষকদের আয় বাড়াতে বড় ভূমিকা নেবে কিষান রেল পরিষেবা। এমনকী দেশের হিমঘরগুলিকেও আরও শক্তিশালী হবে এই প্রকল্পের মাধ্যমে।" এমনকী এদিনের অনুষ্ঠান থেকেই কৃষি আইন সংস্কারের পক্ষে তাঁর অনড় মনোভাবের কথা ফের ব্যক্ত করেন মোদী। তাঁর দাবি, " পরিকাঠামো তৈরি করার পরেই কৃষি আইনে সংস্কারের পথে হেঁটেছে কেন্দ্র। এতে আদপে সমগ্র কৃষক সমাজই উপকৃত হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+