সেকেন্দ্রাবাদে বৃদ্ধা মহিলাকে অন্ধ করে, চুরি করার অপরাধে গ্রেপ্তার এক মহিলা
সেকেন্দ্রাবাদে বৃদ্ধা মহিলাকে অন্ধ করে, চুরি করার অপরাধে গ্রেপ্তার এক মহিলা
মহামারির কারণে হাজার মানুষ চাকরিহীন। অর্থহীন হয়ে পড়েছে, আর তার জেরেই ক্রমশই বাড়ছে চুরি, ছিনতাইয়ের ঘটনা। চুরির জন্য মানুষ কত নীচে নামতে পারে তারই নিদর্শন দেখা গেল সেকেন্দ্রাবাদে । রেহাই মিলল না বয়স্ক মানুষেরও। হারপিক ও ঝান্ডু বামের মিশিয়ে এক ৭৩ বছর বয়সী মহিলাকে অন্ধ করে চুরি করার চেষ্টা করে এক মহিলা। ৩২ বছর বয়সী মহিলার নাম পি ভার্গবী তাঁকে ২ মার্চ হায়দরাবাদের পুলিশ গ্রেপ্তার করেন।

ঘটনার সূত্রপাত
৭৩ বছর বয়সী বৃদ্ধার নাম হেমাবতী। তিনি সেকেন্দ্রাবাদের নাচারামের একটি ফ্ল্যাটে একা থাকতেন। তাঁর পুত্র শশধর যিনি লন্ডনে থাকেন চাকরি সূত্রে। ২০২১ সালে তাঁর ছেলে মায়ের জন্য একটি হাউসকিপার রেখে ছিলেন। যিনি তাঁদের বাড়িতে থেকে কাজ করতেন। সেই সঙ্গেও ব্যক্তি তাঁর মায়ের দেখাশুনা করতেন।

বৃদ্ধা হারাতে থাকেন দৃষ্টিশক্তি
ঘটনার দিন ভার্গবী তাঁর ৭ বছরের মেয়ের সঙ্গে হেমাবতীর অ্যাপার্টমেন্টে যান। তিনি অনেক ক্ষণ ধরে চুরি করার জন্য ঘরে অপেক্ষা করছিলেন। গত বছর অক্টোবরে মাসে ব্রদ্ধাকে বাথরুম পরিষ্কার করার হারপিক ও মাথা যন্ত্রণার ঝান্ডু বাম একসঙ্গে জলে মিশিয়ে বৃদ্ধার মহিলার চোখে লাগাতে দেন। তারপর বৃদ্ধার চোখে কষ্ট হতে শুরু করে ও ক্রমশ দৃষ্টিশক্তি খারাপ হতে থাকে।

চিকিৎসকরা কী জানালেন
বৃদ্ধা কিছুদিন পর তাঁর ছেলেকে পুরো ঘটনা খুলে বলেন। তিনি যে আর ভালো চোখে দেখতে পারছেন না। বৃদ্ধার মেয়ে উর্বশী তাঁর মাকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে গিয়ে তাঁর চোখে কিছু ধরা পড়েনি। আসতে আসতে ব্রদ্ধা তাঁর চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেন। তখন তাঁর ছেলে এসে তাঁকে হায়দরাবাদে নিয়ে যান। সেখানে এলভি প্রসাদ চক্ষু হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান, বৃদ্ধার চোখে বিষাক্ত তরল ঢালায় তিনি অন্ধ হয়ে গেছেন।

পুলিশ হেফাজতে অভিযুক্ত
ঘটনার পর থেকে ব্রদ্ধার পরিবারের লোক ভার্গবীকে সন্দেহ করতে শুরু করেন। পুলিশের কাছে তাঁরা অভিযোগ দায়ের করেন। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ব্রিদ্ধাকে অন্ধ ও ৪০ হাজার টাকা, ২টি সোনার চুড়ি, একটি সোনার চেন এবং আরও কিছু গয়না চুরি করার কথা তিনি স্বীকার করে নেন। পুলিশ বুধবার তাকে গ্রেপ্তার করে বিচার বিভাগীয় রিমান্ডে পাঠায়। বুধবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জুডিশিয়াল রিমান্ডে পাঠান।












Click it and Unblock the Notifications