পুনেতে বর্বরতার নিদর্শন! পাঁচ বছর ধরে বাবা থেকে দাদুর যৌন লালসার শিকার কিশোরী
পুনেতে বর্বরতার নিদর্শন! পাঁচ বছর ধরে বাবা থেকে দাদুর যৌন লালসার শিকার কিশোরী
কথায় আছে রক্ষকই ভক্ষক! যে বাবার আশ্রয়ে সব থেকে বেশি নিরাপদ বলে মনে করে ছেলে মেয়েরা। বাড়ির সদস্যদের কাছে কতটা নিরাপদ থাকে মেয়েরা। কিন্তু সেই চিত্র কিন্তু বর্তমান সময়ে অনেকটাই বদলে গেছে। তারই এক নিদর্শন পাওয়া গেল পুনেতে। মান আর হুশ নিয়ে তো একটা মানুষ। সত্যিই কী সেটা আছে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের। বন্য পশুকেও হার মানায় এরা। কিশড়ীর বাবা, দূর সম্পর্কের কাকা, ভাই, দাদু পাঁচ বছর ধরে ধর্ষণ ও শ্লীলতাহানি করেছেন। কী পাশবিক অত্যাচারের শিকার নাবালিকা!

কারা কারা কিশোরীকে ধর্ষণ করেছে
পুলিশ সূত্রে, পুনে পুলিশ জানিয়েছে ওই কিশোরীর পরিবারের সদস্যরা সকলে বিহারের বাসিন্দা। তবে বর্তমানে পুনেতে থাকেন কিশোরী-সহ তার পরিবার। তার ওপর হওয়া অত্যাচার যে আসলে কী, সেটা সে আগে বুঝতে পারেনি। তার ওপর যে নির্যাতন ধর্ষণ সে বুঝতে পারেনি তাহলে প্রশ্ন হল পরে কীভাবে বুঝল।

কীভাবে বুঝতে পারে সে ধর্ষিত
কিশোরী স্কুলে যৌন শিক্ষার পাঠ পড়ানো শুরু হয় তখনই সে পুরো বিষয়টা বুঝতে পারে। এতদিন ধরে তার ওপর অকথ্য অত্যাচার চলেছে। পাঁচ বছর ধরে তার বাবা থেকে আত্মীয়রা তাকে কিভাবে ধর্ষণ করেছে সেটা প্রকাশ্যে আসে। ২০১৭ সাল থেকে তাকে ধর্ষণ করতে শুরু করে তার বাবা। পুলিশ জানায় সেটা ক্রমেই বাড়তে থাকে। তবে এখানেই শেষ নয় ২০২০ সাল থেকে কিশোরীকে ধর্ষণ করতে শুরু করে তার দাদা। তারপর তার দাদু ও দূরসম্পর্কের কাকারাও। তাকে অশ্লীলভাবে গায়ে হাত দিত, তাদের হাত থেকেও রেহাই পায়নি কিশোরী। এটি জানিয়েছেন ইন্সপেক্টর অশ্বিনী সাতপুটে।

কোন কোন মামলা করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে
ভারতীয় দণ্ডবিধির একাধিক মামলা রুজু করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। পরিবারের সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারার অধীনে একটি মামলা করা হয়েছে। সেই সঙ্গে ৩৫৪ ধারা অধীনে মামলা করা হয়েছে। যদি এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। কিশোরীর বয়স ১১ বছর। বাবার বয়স আনুমানিক ৪৫, দাদু ৬০ বছর, কাকাদের বয়স ২৫। যৌন অপরাধ থেকে কিশোরীকে সুরক্ষা প্রদানের জন্য পকসো আইনের আওতায় ফেলা হবে। পুলিশ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।












Click it and Unblock the Notifications