অলঙ্কার শিল্পের উন্নতিতে আসন্ন বাজেটে প্রয়োজন ব্যবসা-বান্ধব নীতি, দাবি স্বর্ণ ব্যবসায়ীদের
অলঙ্কার শিল্পের উন্নতিতে আসন্ন বাজেটে প্রয়োজন ব্যবসা-বান্ধব নীতি, দাবি স্বর্ণ ব্যবসায়ীদের
২০২০-২১ অর্থবর্ষের বাজেট পেশ হতে চলেছে আগামী ১লা ফেব্রুয়ারি। এদিকে তীব্র আর্থিক মন্দা, জিডিপির পারাপতনের মধ্যে দাঁড়িয়ে এবার বাজেট পেশ করতে চলেছেন অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন।

এবারের কেন্দ্রীয় বাজেটেই রত্ন ও গহনা শিল্পের ক্ষেত্রে প্রয়োজন ব্যবসা-বান্ধব নীতি,এমনটাই মনে করছেন ই-জহরীর প্রতিষ্ঠাতা শৈলেন মেহেতা। তিনি আরও বলেন, এর পাশাপাশি এমন কিছু নীতি প্রয়োজন যার ফলে ই-কমার্স সাইট গুলিতে অনলাইন কেনাকাটায় ক্রেতাদের সঙ্গে বিক্রেতারাও উপকৃত হতে পারেন।
রত্ন এবং গহনা শিল্প দেশের সর্বাধিক বিকশিত এবং সমৃদ্ধ শিল্প। এছাড়াও দেশীয় অর্থনীতির বিকাশে অন্যান্য ক্ষেত্রের মতো এই স্বর্ণ ব্যবসাও যথেষ্ট অবদান রাখে বলে মত ওয়াকিবহাল মহলের। এই প্রসঙ্গে মেহতা বলেন, বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বিভিন্ন সেক্টরে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার কারণে অনেকের চাকরি হারানো থেকে শুরু করে মূল্যবৃদ্ধি গত বছরটি একদমই ভালো ছিল না আমাদের জন্য।
আগামী বছর আরও বেশি প্রবৃদ্ধির জন্য তিনি বর্তমানে ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন বলেও এদিন জানান তিনি। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “ বর্তমানে “ই-জোহরির প্ল্যাটফর্মে গত ছয় মাসে ২০ হাজারেরও বেশি পণ্য রাখা সম্ভব হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে আমরা এটিকে ৫০,০০ পণ্যতে উন্নীত করারা পরিকল্পনা নিয়েছি।” চলতি বছর দিওয়ালীর সময় তাদের ছাতার তলায় আরও বেশি অলঙ্কার ব্যবসায়ীদের আনতেও তারা বদ্ধপরিকর বলেও এদিন জানান তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications