রামদেবের ঔষধালয়ে পুত্রসন্তান প্রাপ্তির ঔষধি মিলছে? সঙ্গে প্রতিশ্রুতিও?
নয়াদিল্লি, ২৯ জানুয়ারি : যোগগুরু রামদেবের পতাঞ্জলি ভেষজালয়ের কয়েকটিতে বন্ধ্যাত্ব সমস্যা সমাধানে পুত্রসন্তান প্রাপ্তির ওষুধ কিনতে পাওয়া যায় বলে অভিযোগ উঠল। এই ভেষজালয়গুলি থেকে ওই নির্দিষ্ট ওষুধ কিনলে দম্পতির পুত্রসন্তান প্রাপ্তি হবেই বলে দাবি বিক্রেতাদের।
আরও পড়ুন : রামদেবের সুপারিশেই বিজেপির টিকিট পেয়েছিলেন, বাবুল সুপ্রিয়র দাবিতে বিতর্কের জন্ম
আরও পড়ুন : গরিব ঘরে 'হানিমুন' করতে যান রাহুল গান্ধী! অশালীন রামদেব
পতাঞ্জলিতে 'দিব্য পুত্রজীবক সিড' নামের একটি ওষুধ বিক্রি হয়। দোকানের ক্যাটেলগ অনুযায়ী, এই প্রাকৃতিক ঔষুধি বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য। এতে পুত্র সন্তান হওয়ার কোনও নিশ্চয়তার কথা লেখা নেই। কিন্তু নামেই ভুল বোঝানো হচ্ছে। নামে যেহেতু 'পুত্রজীবক রয়েছে' অর্থাৎ পুত্রের জীবন, তার ফলেই বিভ্রান্তি।

পতঞ্জলির কয়েকটি শাখার বিক্রেতাদের দাবি,৩৫ টাকার বিনিময়ে এক প্যাকেট পাওয়া যায়। এই ওষুধি সেবন করলে পুত্র সন্তান হতে বাধ্য। যদিও ওষুধের প্যাকেটে এমন কোনও প্রতিশ্রুতির বাণী নেই। তবু বহু ক্রেতাই পুত্রসন্তানের কামনায় এই ঔষুধি কিনছেন। হরিয়ানাতেও বহুমাত্রায় এই ওষুধ বিক্রি হচ্ছে।
লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন রামদেব। সম্প্রতি হরিয়ানার বিজেপি শাখা তাঁকে অ্যাম্বাসাডার ঘোষণা করেছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications