কাশ্মীরের কাকাপোরায় রুদ্ধশ্বাস এনকাউন্টার, ৩ জঙ্গির মৃত্যু
শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত কাশ্মীরের কাকাপোরা। দক্ষিণ কাশ্মীরের এই এলাকায় এদিন ভোর রাত থেকে জঙ্গি ও সেনার মধ্যে গুলি বিনিময় হয়েছে। পুলওয়ামার কাকাপোরায় এই এনকাউন্টার নিয়ে রীতিমতো তোলপাড় পরিস্থিতি। শেষ পাওয়া খবরে সেখানে ৩ জন জঙ্গি নিহত হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, পুলিশ, সেনা ও সিআরপিএফের একটি যৌথ বাহিনী কাকাপোরার একটি এলাকা এদিন ভোর রাতে ঘিরে ফেলে। জানা গিয়েছে সূত্র মারফৎ সেখানে জঙ্গিদের থাকবার খবর ছিল পুলিশের কাছে। তারপরই শুরু হয় তল্লাশি অভিযান। এদিকে, ওই এলাকায় যখনই বাহিনী ঢুকতে যায়, তখনই পাল্টা জঙ্গিরা গুলি চালায় বলে খবর। যার জবাবে ভারতীয় সেনাও গুলি চালাতে থাকে। শুরু হয় এনকাউন্টার।
সূত্রের খবর, এদিনের পুলিশি অভিযানে ২ জঙ্গি বাঁধা বাহিনীর জালে আসে। ভোর রাত থেকে অনেকক্ষণ পর্যন্ত চলে এই গুলির লাড়ই। এর আগে আরও এক এনকাউন্টারের ঘটনা কয়েকদিন আগে ঘটেছে। সোপিয়ানের সেই এনকাউন্টারে ২ জঙ্গির মৃত্যু হয়। এছাড়াও কয়েকদিন আগেই জঙ্গিদের নিশানায় পড়েন কাশ্মীরের বিজেপির কাউন্সিলার ও এক পুলিশ কর্মী।












Click it and Unblock the Notifications