মহারাষ্ট্রের পর হরিয়ানা, কোভিড ভ্যাকসিনের অগ্রাধিকার পেতে চান বিধায়ক–সাংসদ সহ জন প্রতিনিধিরা

কোভিড ভ্যাকসিনের অগ্রাধিকার পেতে চান বিধায়ক–সাংসদ সহ জন প্রতিনিধিরা

‌কোভিড–১৯ ভ্যাকসিন উপলব্ধ হলে অগ্রাধিকারের দলে যেন বিধায়ক–সাংসদদের মতো জন প্রতিনিধিদেরও তালিকায় রাখা হয়। কেন্দ্রকে লিখিতভাবে এমনই অনুরোধ জানিয়েছে হরিয়ানা সরকার। শনিবার রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী অনিল ভিজ এই তথ্য জানিয়েছেন।

সরকার তালিকা তৈরি করছে

সরকার তালিকা তৈরি করছে

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার অগ্রাধিকারের তালিকা ও কোল্ড চেইনের পরিকাঠামো তৈরি করার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। এছাড়াও সরকারের পক্ষ থেকে টিকা প্রদানের জন্য স্বাস্থ্য কর্মীদের সনাক্তকরণ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মন্ত্রী এও জানিয়েছেন যে চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল কর্মীরা হলেন সামনের সারির যোদ্ধা, যাঁরা করোনার বিরুদ্ধে লড়াই করছেন। টিকা দানের অগ্রাধিকার তালিকায় জন প্রতিনিধিদেরও যুক্ত করা হোক, এমনটাই লিখিতভাবে রাজ্যের স্বাস্থ্য বিভাগ কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রককে জানিয়েছেন। হরিয়ানার স্বাস্থ্য বিভাগের মতে, জন প্রতিনিধিরাও তাঁদের কাজের জন্য জনগণের কাছে আসছেন।

 অগ্রাধিকারের তালিকায় রয়েছেন জন প্রতিনিধিরা

অগ্রাধিকারের তালিকায় রয়েছেন জন প্রতিনিধিরা

স্বাস্থ্য মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয় যে বিধায়ক-সাংসদদের জন্য সুপারিশ করা হয়েছে, এ প্রসঙ্গে ভিজ বলেন, ‘‌সমস্ত জন প্রতিনিধি যাঁদের এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে, যাঁদের মধ্যে পুলিশ, স্থানীয় কর্তৃপক্ষ যেমন স্যানিটারি ও পুরসভার কর্মী, সাংসদ সহ অন্যান্যরাও রয়েছেন।' উল্লেখযোগ্যভাবে, হরিয়ানা বিধানসভা ৯০ জন সদস্য নিয়ে গঠিত এবং রাজ্য লোকসভায় পাঠিয়েছে ১০ জন সদস্যকে ও রাজ্যসভায় পাঁচজনকে। এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যের থেকে ভ্যাকসিন গ্রহণের অগ্রাধিকারের তালিকা চেয়ে পাঠিয়েছিল, যাদের প্রথম ভ্যাকসিন দেওয়া হবে।

প্রথম অগ্রাধিকার স্বাস্থ্যকর্মীদের

প্রথম অগ্রাধিকার স্বাস্থ্যকর্মীদের

এই ভাইরাসের সংস্পর্শে আসার ঝুঁকি যাঁদের রয়েছে তাঁদেরকে প্রথম দেওয়া হবে এই ভ্যাকসিন। এটা খুবই স্বাভাবিক অগ্রাধিকার, যেখানে প্রথম স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে এবং এরপর ৬৫ বছর বা ঊর্ধ্বে যাঁরা রয়েছেন তাঁদের।

একই চিত্র মহরাষ্ট্রেও

একই চিত্র মহরাষ্ট্রেও

হরিয়ানার মতো কিছুদিন আগেই মহারাষ্ট্র সরকারের কাছেও রাজনৈতিক নেতারা তাঁর ও তাঁর পরিবারের নাম অগ্রাধিকার তালিকায় যোগ করার জন্য চাপ দিতে শুরু করেছেন। তাঁদেরও দাবি, জনসেবা করতে গিয়ে তাঁদেরও আনুষের সংস্পর্শে আসতে হয় এবং সংক্রমণের ঝুঁকি তাঁদেরও অন্যদের চেয়ে কম নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+