সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েই নতুন মেজাজে, প্রিয়াঙ্কার উত্তরপ্রদেশ সফর ঘিরে চর্চা তুঙ্গে
সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েই নতুন মেজাজে, প্রিয়াঙ্কার উত্তরপ্রদেশ সফর ঘিরে চর্চা তুঙ্গে
বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। দিনক্ষণ এখনও ঠিক না হলেও আগামী বছর মার্চে যোগীরাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। এদিকে আসন্ন নির্বাচনে বিপির বিজয়রথ ঠেকাতে প্রিয়াঙ্কা গান্ধীকেই তুরুপের তাস করছে কংগ্রেস। এমনকী প্রিয়াঙ্কার উত্তরপ্রদেশ আগমণ নিয়ে গত কয়েকদিনই নেটপাড়ায় তুমুল উচ্ছ্বাস চোখে পড়ে কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে। অবশেষে শুক্রবারই লখনৌয়ে পা রাখলেন প্রিয়াঙ্কা।

সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েই নতুন মেজাজে প্রিয়াঙ্কা
প্রসঙ্গত উল্লেথ্য, ইতিমধ্যেই উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রিয়ঙ্কা। আর তার নেতৃত্বেই এবার এবার একুশের নির্বাচনকে পাখির চোখ করে শুক্রবার থেকেই জোরকদমে 'মিশন উত্তরপ্রদেশ' শুরু করে দিল কংগ্রেস। আগামী ৩ দিন লখনৌয়ে থেকেই ভোটের হিসেবনিকেশ চূড়ান্ত করবেন প্রিয়াঙ্কা। পাশাপাশি আঞ্চলিক দলীয় নেতৃত্বের সঙ্গেও কয়েক দফায় বৈঠক রয়েছে বলে জানা যাচ্ছে।

চাপে বিজেপি
এদিকে এর আগে ১৩ জুলাই উত্তরপ্রদেশ সংক্রান্ত পরামর্শদাতা পরিষদের (অ্যাডভাইসরি কাউন্সিল) সঙ্গে ভিডিও বৈঠক সারেন প্রিয়াঙ্কা। সেখানেও ঠিক হয় একাধিক রণকৌশল। এদিকে বিধানসভা ভোটের আগে সদ্য পঞ্চায়েত ভোটের নির্বাচনী বৈতরণী পার করে উত্তরপ্রদেশে। আর তাতে শাসক বিজেপি ভালো ফল করলেও তাদের বিরুদ্ধে ভোটে কারচুপি, দাঙ্গা-হাঙ্গামা সহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।

বিধানসভা ভোট পর্যন্ত যোগী রাজ্যেই প্রিয়াঙ্কা
সূত্রের খবর, লখনৌ সফরে এসে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে ঘটে যাওয়া হিংসার বিষয়গুলিকে সামনে রেখেও জোরদার প্রচার চালাতে পারেন প্রিয়াঙ্কা। সূত্রের খবর, বিধানসভা ভোট পর্যন্ত উত্তরপ্রদেশেই থাকতে পারেন প্রিয়াঙ্কা। দলীয় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতেই এই পন্থা নিয়েছে কংগ্রেস। অন্যদিকে কংগ্রেস কর্মীদেরও আশা প্রিয়াঙ্কা 'দিদিকে' সামনে রেখে লড়াইয়ে নামলে কংগ্রেসের জয় কার্যত নিশ্চিত।

ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘দিদি আ রহি হ্যায়’
ইতিমধ্যেই মূল্যবৃদ্ধি, বেকারত্ব, জঙ্গল-রাজের মতো বিষয় নিয়ে উত্তরপ্রদেশে যোগী প্রশাসনের বিরুদ্ধে সরব হওয়া শুরু করেছে কংগ্রেস। দলীয় কর্নীদের নিয়ে জেলায় জেলায় ঘুরে প্রচারের মাধ্যমে তারই ঝাঁঝ আরও বাড়াতে চাইছে কংগ্রেস। এদিকে প্রিয়াঙ্কার আগমণ ঘিরে বৃহস্পতিবার থেকেই টুইটারের 'ট্রেন্ডিং' তালিকায় উপরের দিকে রয়েছে হ্যাশট্যাগ 'দিদি আ রহি হ্যায়'। তুমুল উচ্ছ্বাস কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে। শুক্রবারও কার্যত সেই দৃশ্যই চোখে পড়ছে।












Click it and Unblock the Notifications