এনআরসির পরে পুস ব্যাক! বাংলাদেশের প্রতিনিধির কথায় বাড়ল জল্পনা
অসমে এনআরসির প্রয়োগ ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। যা অভ্যন্তরীণভাবেই সমাধান করা হবে। ভারতের তরফে বাংলাদেশকে এমনটাই জানানো হয়েছে।
অসমে এনআরসির প্রয়োগ ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। যা অভ্যন্তরীণভাবেই সমাধান করা হবে। ভারতের তরফে বাংলাদেশকে এমনটাই জানানো হয়েছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মুয়াজ্জেম আলি এমনটাই জানিয়েছেন।

দিল্লিতে এক অনুষ্ঠানে আলি বলেছেন, অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর কাউকেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি। কেননা বিষয়টি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার।
প্রশ্নের উত্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, ভারতের তরফে তাদের জানানো হয়েছে, অভ্যন্তরীণ ইস্যু অভ্যন্তরীণভাবেই মিটিয়ে নেওয়া হবে। ভারতের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। তিনি আরও জানান, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ কখনই হস্তক্ষেপ করবে না।
বাংলাদেশের রাষ্ট্রদূতের এই কথার পর স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে এনআরসির উদ্দেশ্য কী। যাঁদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে এদেশের আসার প্রমাণ পাওয়া যাবে, তাদের নিয়েই বা কী সিদ্ধান্ত, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications