আমেরিকায় আর্থিক সংকটে বন্ধ হল ব্যাঙ্ক! অপ্রত্যাশিত 'প্রভাব' এদেশের ব্যাঙ্কের ওপরেও
মার্কিন যুক্তরাষ্ট্রে ২০০৮ সালের পরে বড় ধরনের আর্থিক সংকট। যার জেরে বন্ধ সেখানকার সিলিকন ভ্যালি ব্যাঙ্ক। এর প্রভাব এসে পড়েছে ভারতেও।
বিশ্বের জুড়ে আর্থিক সংকট। সেই সংকটের জেরে এবার বন্ধ হল আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাঙ্ক। এই সংকট আরও কত কিছু নিয়ে অপেক্ষা করছে তা কেউই আন্দাজ করতে পারছেন না। তবে আমেরিকার ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার অপ্রত্যাশিত প্রভাব এসে পড়েছে এদেশের একটি ব্যাঙ্কের ওপরেও। ব্যাঙ্কটি মুম্বইয়ের এবং তা শতবর্ষের বেশি পুরনো।
|
প্রভাবিত ব্যাঙ্কের অবস্থান
মুম্বইয়ের ব্যাঙ্কটির নাম এল এসভিসি কো-অপারেটিভ ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের তরফে টুইটারে মার্কিন স্টার্টআপ সংস্থাগুলির থেকে তাদের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন। এই ব্যাঙ্কের তরফে আরও বলা হয়েছে, তাদের সঙ্গে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি ব্যাঙ্কের কোনও সম্পর্ক নেই। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে ব্যাঙ্কের সদস্য, গ্রাহক এবং স্টেকহোল্ডারদের উদ্দেশে বলা হয়েছে ব্র্যান্ড নামের সঙ্গে মিলের ইঙ্গিত করে তাদের ব্যাঙ্ক নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। তবে এই গুজবে কান দেওয়া উচিত হবে না বলেও, মন্তব্য করা হয়েছে ব্যাঙ্কের তরফে। এই ব্যাঙ্কের তরফে আরও বলা হয়েছে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে যাঁরা গুজব ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইন পদক্ষেপ নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া
মুম্বইয়ের কো-অপারেটিভ ব্যাঙ্কের সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছে। ভারতের এই অবস্থাকে আশ্চজনক বলে ব্যাখ্যা করছেন কেউ কেউ। কোনও কোনও ব্যবহারকারী বলছেন হতে পারে এসএলবি ( সঞ্জয় লীলা বনসালি) কেউ এরপরে বিবৃতি দিতে দেখা যাবে। তবে মুম্বইয়ের এসভিসি যে ব্যাখ্যা দিয়েছে, তাতে অনেকেই খুশি।

মুম্বইয়ের ব্যাঙ্কটি স্থাপিত ১৯০৬ সালে
মুম্বইয়ের এসভিবি কো-অপারেটিভ ব্যাঙ্কটি ১৯০৬ সালে প্রতিষ্ঠিত। সেক্ষেত্রে ব্যাঙ্কটির বয়স ১১৬ সাল। যার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাঙ্কের কোনও সম্পর্ক নেই। প্রসঙ্গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি ব্যাঙ্কে তালা পড়ে যায়। এরপর হঠাৎ করেই প্রভাব এসে পড়ে মুম্বইয়ের এসভিএস ব্যাঙ্কের ওপরে। গ্রাহকরা টাকা তুলে নিতে শুরু করেন।

আমেরিকার ব্যাঙ্ক বন্ধের প্রভাব বিশ্বের বাজারে
ক্যালিফোর্নিয়ার এসভিবি-কে তালা পড়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিশ্বের বাজারেও। ব্যাঙ্কের গ্রাহকদের আমানতের প্রায় ১৭৫ বিলিয়ন ডলার এখন ফেডারেল ডিপোজিট ইনসিওরেন্স কর্পোরেশনের নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার সকালে ব্যাঙ্ক খোলার পরে আমানতকারীরা তাঁদের আমানত সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।
আমেরিকায় এই ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ২০০৮ সালের পর বড় ধাক্কা। এসভিবি গ্রুপ পরিস্থিতি বুঝতে পেরে নিজেদের বিক্রি করার চেষ্টাও করেছিল। যদিও তা ব্যর্থ হয়। এই মুহূর্তে সেখানে রিসিভার নিযুক্ত করা হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications