দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপের পূর্বাভাস! এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা
দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপের পূর্বাভাস! এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা
আবহাওয়া (weather office) দফতর এদিন জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। যা থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, কিংবা তা কোথায় আঘাত করতে পারে, তা নিয়ে এখনও কিছুই বলতে পারছে না আবহাওয়া বিজ্ঞানীরা। তাঁরা পরিস্থিতির ওপরে নজর রেখে চলেছেন।

বৃষ্টি ও বজ্রপাতের সতর্কবার্তা উত্তর-পূর্ব ভারতে
উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। একইসঙ্গে রয়েছে বঙ্গোপসাগর থেকে যাওয়া উত্তর়-পশ্চিম বায়ুর প্রভাব। যার জেরে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় আগামী ৫ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এইসব এলাকার ওপরে বজ্রবিজ্যুতের সম্ভাবনা রয়েছে ৫ ও ৬ মে।

পূর্ব ভারতের রাজ্যগুলিতে সতর্কবার্তা
বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশায় আগামী ৫ দিন ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ৫ ও ৬ মে। এছাড়াো এইশব রাজ্যে আগামী ৫ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টিপাতের পূর্বাভাস
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামী ৩ দিন বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং পশ্চিম রাজস্থানে।

দক্ষিণ ভারতে বৃষ্টিপাত
বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কেরল, মাহে, দক্ষিণ কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালে। আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে উপকূল এবং উত্তর কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়। এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ কর্নাটক, তামিলনাড়ু-পুদুচেরি-কাড়াইকাল-কেরল-মাহেতে।

আন্দামানের ওপরে ঘূর্ণাবর্ত
দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর থেকে ৬ মে নাগাদ একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে। এরপর তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পরবর্তী ৪৮ ঘন্টায় তা গভীর নিম্নচাপে পরিণত হবে।

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
এদিন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৬ থেকে ৮ মের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও মধ্য ভারতে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের পরিস্থিতি। এদিন মধ্য মহারাষ্ট্রে এই পরিস্থিতি তৈরি হয়েছে। রাজস্থানে এই পরিস্থিতি তৈরি হতে পারে ৭-৯ মে এবং ৮ ও ৯ মে এই পরিস্থিতি তৈরি হতে পারে হরিয়ানা-দিল্লি, উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভে।












Click it and Unblock the Notifications