‌করোনা মোকাবিলায় কেন্দ্র সরকারের পাশে দাঁড়ান আপনিও, সরকারকে লিখুন আপনার সুপারিশ

‌করোনা মোকাবিলায় কেন্দ্র সরকারের পাশে দাঁড়ান আপনিও, সরকারকে লিখুন আপনার সুপারিশ

কোভিড–১৯ বা করোনা ভাইরাস বিশ্বের ১৬৯টি দেশে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশের সরকার লকডাউন ঘোষণা করেছে এরকম পরিস্থিতিতে। ভারতে এনডিএ সরকারের পক্ষ থেকেও ২১দিনের লকডাউন ঘোষিত হয়েছে এবং করোনা মোকাবিলার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করেছে। তা সত্ত্বেও দেশবাসীর কাছ থেকেও সরকার তাঁদের পরামর্শ চেয়েছে। ইতিমধ্যেই সরকারের ডাকে সাড়া দিয়ে অনেকেই বহু পরামর্শ–উপদেশ–পরিকল্পনা লিখে পাঠিয়েছে।

‌করোনা মোকাবিলায় কেন্দ্র সরকারের পাশে দাঁড়ান আপনিও, সরকারকে লিখুন আপনার সুপারিশ


একজন লিখেছেন যে তিনি সরকারের পদক্ষেপে খুশি এবং তাকে সমর্থনও করছেন। কিন্তু তাঁর মতো অনেকেই বাড়ি থেকে কাজ ও পড়াশোনা করছে। তাই এই পরিস্থিতিতে বই ও হার্ডওয়্যার পাওয়া সমস্যার। তিনি সরকারের কাছে অনলাইনে কম্পিউটার হার্ডওয়্যার ও সিলেবাস বই যাতে পাওয়া যায় তার দাবি জানিয়েছেন। অনেক ছোট ছোট ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জানিয়েছেন যে দোকান বা কাজ বন্ধ থাকায় তাঁরা ব্যাঙ্ক থেকে যে লোন নিয়ে রেখেছেন তা শোধ করবেন কি করে?‌ সরকার এ বিষয়ে যদি কোনও উদ্যোগ নেয়। একজন পড়ুয়া জানিয়েছেন যে তিনি এমবিএর ছাত্রী এবং লকডাউনের কারণে হস্টেলে আটকে রয়েছেন, যেখানে জল বা খাবারের পর্যাপ্ত জোগাড় নেই। তাঁদের সহায়তা করার আর্জি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে।

এরকম বহু পরামর্শ ও সাহায্য চেয়ে দেশবাসী আবেদন করেছেন প্রধানমন্ত্রীর কাছে। সরকারের পক্ষ থেকে এই সব আবেদন গুরুত্ব দিয়ে দেখা হবে ও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+