সংস্কৃত না জানলে স্বর্গে যাওয়া যাবে না, বিতর্কে জড়ালেন উদুপি মঠের প্রধান
সংস্কৃত না জানলে স্বর্গে যাওয়া যাবে না। এমনই বিতর্কিত মন্তব্য করলেন উদুপির পুথিগে মঠের দ্রষ্টা সুগুনেন্দ্র তীর্থ স্বামী। শ্রী শ্রী কৃষ্ণ মহোৎসবের শেষে বক্ৃতা করার সময় পুথিগে মঠের দ্রষ্টা বলেছেন, সংস্কৃত একটি পবিত্র ভাষা যা সহজে এবং সুন্দরভাবে শেখা যায়। সুগুনেন্দ্র তীর্থ স্বামী উদুপির মঠের ৩০ তম ধর্মগুরু।
তিনি আরও বলেছেন, এটি একটি বিশ্ব ভাষা। এটা ঈশ্বরের দ্বারা কথিত একটি ভাষা। তিনি বলেছেন, সব ভাষার উদ্ভব সংস্কৃত থেকে। তাই যাঁরা স্বর্গে যেতে চান, তাঁদের সংস্কৃত ভাষা শিখতে হবে। এই বক্তৃতার সময় উপস্থিত ছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মহঃ খান। তিনি জানিয়েছেন, আমরা যে ভাষা ব্যবহার করি তার চেয়ে আবগ অনুভূতিতে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি।

এই মন্তব্যের পরে বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন। সমাজ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই সেই তালিকায় রয়েছেন। এক সমাজকর্মী বলেছেন, সিদ্ধাগঙ্গা মঠে পড়াশোনার কারণে তিনি সংস্কত শিখেছিলেন। সেই কারণে তিনি এখন স্বর্গে যাওয়ার যোগ্য। কিন্তু তাঁর বাবা-মা, আত্মীয় বন্ধুরা সংস্কৃত জানে না। যদি তাঁরা স্বর্গে যেতে না পারেন, তাহলে তিনিও যেতে চান না।












Click it and Unblock the Notifications