মমতা প্রধানমন্ত্রী-পদপ্রার্থী হলে রাহুল-মায়াবতীরা কি সমর্থন করবেন, বড় প্রশ্ন দিল্লির রাজনীতিতে
মমতা প্রধানমন্ত্রী-পদপ্রার্থী হলে রাহুল-মায়াবতীরা কি সমর্থন করবেন, বড় প্রশ্ন দিল্লির রাজনীতিতে
২০২৪-এ বিজেপিকে হারাতে কংগ্রেস-তৃণমূলকে এক করতে উঠে পড়ে লেগেছেন প্রশান্ত কিশোর। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রচারে ঝড় তুলতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। তৃণমূল কর্মী-সমর্থকদের অব কি বার দিদি সরকার ট্রেন্ডিং রয়েছে দেশজুড়ে। মমতার এই বিরোধী মুখ হয়ে ওঠা কি সমর্থন করবেন রাহুল-মায়াবতীরা, উঠে পড়েছে প্রশ্ন।

মমতা পিএম-পদপ্রার্থী প্রচারকই হাতিয়ার করছে বিজেপি
একুশের নির্বাচনে জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের বিরোধিতায় বিরোধী ঐক্য গড়ে তুলতে চাইছেন। এবং সেই বিরোধী ঐক্যের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে চাইছে তৃণমূল। আর উল্টোদিকে এই ইস্যুকে আত্মরক্ষার হাতিয়ার করে তুলতে চাইছে বিজেপি।

#AabKiBarDidiSarkar ট্রেন্ডিং হতেই আসরে বিজেপি
মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের ঐক্যবদ্দ করতে ইউনাইটেড ফ্রন্টের ডাক দিয়েছেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রজেক্ট করেষ। প্রথমে ট্রেন্ড করা হয়েছিল #BengaliPrimeMinister, তারপর ট্রেন্ডিং রয়েছে #AabKiBarDidiSarkar ও #BengalModel.

মায়াবতী-রাহুল কি মমতাকে সমর্থন করবেন?
তৃণমূলের এই প্রচারে সায় জানিয়েছে প্রতিপক্ষ বিজেপি। বিজেপি এই প্রচার দিয়েই বিরোধী ঐক্য ভাঙার খেলা শুরু করে দিয়েছে। বিজেপি বলছে, আমরা স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জন্য। কিন্তু এক্ষেত্রে একটাই প্রশ্ন- মায়াবতী ও রাহুল গান্ধী কি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধাননমত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থন করবেন?

তবু মোদী-বিরোধী মুখ একজনকে বেছে নিতে হবে
তৃণমূল কংগ্রেস এই প্রচার শুরু করলেও, এখনও বিরোধী ঐক্যের মুখ হিসেবে কাউকে তুলে ধরা হয়নি বলে সাফ জানিয়েছেন মমতা। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও কারও নাম উঠে আসেনি। তবে একটা কথা উঠছে ২০১৯-এর মতো না করে ভোটের আগেই মোদী-বিরোধী মুখ একজনকে বেছে নিতে।

বিজেপি হারার পর অ-বিজেপি দলগুলির উৎসাহ দেখে
মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রচার হলেও তিনি নিজেকে বলছেন আমি লিডার নই, আমি ক্যাডার। একজন কর্মী হিসেবে বিজেপি বিরোধী ঐক্য গড়ে তোলা এখন দেশের জন্য আবশ্যক। আমি সেই কাজটাই করতে চাই। সবাইকে এক করাই আমার লক্ষ্য। বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপি হারার পর অ-বিজেপি দলগুলি যে উৎসাহ দেখিয়েছিল, তা জাতীয় রাজনীতিতে রূপান্তরিত করাই তাঁর লক্ষ্য।












Click it and Unblock the Notifications