মানুষকে করোনা ভাইরাস নিয়ে সচেতন করতে অভিনব উদ্যোগ, দক্ষিণের রাজ্যে র্যালিতে হাজির পুলিশকর্মীরা
পথচারীদের সচেতন করতে হায়দরাবাদ ট্রাফিক পুলিশের সচেতনতা র্যালি। পুলিশ কর্মীরা করোনা ভাইরাসের সাজে হেলমেট পরে এই সচেতনতা কর্মসূচিতে অংশ নেন।
পথচারীদের সচেতন করতে হায়দরাবাদ ট্রাফিক পুলিশের সচেতনতা র্যালি। পুলিশ কর্মীরা করোনা ভাইরাসের সাজে হেলমেট পরে এই সচেতনতা কর্মসূচিতে অংশ নেন। শুধু ট্রাফিক পুলিশ কর্মীরাই নন, অন্য পুলিশ অফিসারদেরও ওই হেলমেট পরতে দেখা যায়। করোনা ভাইরাসের জেরে পৃথিবীর অর্ধেকের বেশি অংশে চলছে লকডাউন।

অনেক মানুষই লকডাউন অমান্য করে রাস্তায় নেমে পড়তে চাইছেন। কারও কারও মধ্যে আবার সচেতনতার অভাবও রয়েছে। সেই সব মানুষদের জন্যই করোনা ভাইরাস সজ্জিত হেলমেট পরে মানুষকে সজাগ করা চেষ্টা। পাশাপাশি মানুষকে সচেতন করারও চেষ্টা। যাতে তাঁরা ঘরেই থাকেন।
২১ দিনের লকডাউনে এর আগে তামিলনাড়ুতে চেন্নাই পুলিশকে এই ধরনের হেলমেট পরতে দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications