Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাড়িতে ঢুকে একদল যুবক অপহরণ করে নিয়ে গেল লেডি ডাক্তারকে, ভিডিও ভাইরাল

হুড়মুড়িয়ে বাড়িতে ঢুকে পড়ল একদল যুবক। বাড়িতে ঢুকে তারা অপহরণ করে নিয়ে গেল লেডি ডাক্তারকে। জোর করে একদল ২৪ বছর বয়সী তরুণীকে তুলে নিয়ে যায়। বাধা দিতে গেলে তাঁর বাবাকে মারধরও করে।

হুড়মুড়িয়ে বাড়িতে ঢুকে পড়ল একদল যুবক। বাড়িতে ঢুকে তারা অপহরণ করে নিয়ে গেল লেডি ডাক্তারকে। জোর করে একদল ২৪ বছর বয়সী তরুণীকে তুলে নিয়ে যায়। বাধা দিতে গেলে তাঁর বাবাকে মারধরও করে। বাড়িতে ভাঙচুর করা হয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডিকে।

বাড়িতে ঢুকে একদল যুবক অপহরণ করে নিয়ে গেল লেডি ডাক্তারকে

চাঞ্চল্যকর এই ঘটনা পুরোটাই ক্যামেরাবন্দি হয়েছে। ভিডিও-তে দেখা যায় প্রায় ১০০ জন যুবকের একটি দল লাঠিসোঁটা নিয়ে রাঙ্গা রেড্ডিতে এক লেডি ডাক্তারের বাড়িতে ঢুকে পড়ে। তারপর তাঁকে তুলে নিয়ে যায়। বাড়িতে ঢুকে তারা যথেচ্ছ অত্যাচার চালায়। একটি গাড়িতে ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করা হয় বাড়িতেও।

এরপর ওই লেডি ডাক্তারের বাবা-মা পুলিশের অভিযোগ করে। তাঁরা জানান, প্রায় ১০০ জন যুবক তাদের বাড়িতে ঢুকে তাঁদের মেয়ে বৈশালীকে তুলে নিয়ে যায়। বাড়িতে ভাঙচুর করে। পুলিশ তৎপর হয়ে ২৪ বছর বয়সী ওই লেডি ডাক্তারকে উদ্ধার করেছে। মামলা দায়ের করা হয়েছে, তদন্ত চলছে।

২৪ বছর বয়সী বৈশালী একজন দন্ত চিকিৎসক। বৈশালীকে উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, তাঁকে অপহরমের পর মারধর করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে। এবং এটি একটি পূর্বপরিকল্পিত ঘটনা। এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন ওই লেডি ডাক্তার। তিনি বাকরহিত হয়ে গিয়েঠেন। আতঙ্কে ভুগতে শুরু করেছেন।

এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ১৬ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজ চলছে। প্রধান অভিযুক্ত কে নবীন রেড্ডি। নবীন পুলিশকে জানায়, সে মহিলাকে বিয়ে করতে চেয়েছিল। সবাই তাতে রাজিও ছিল। কিন্তু মেয়ে দন্ত চিকিৎসক হওয়ার পর তাঁর বাবা-মা সিদ্ধান্ত পরিবর্তন করেন। এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অপহরণ, অপরাধমূলক অনুপ্রবেশের অভিযোগে এখনও পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ৬ ঘণ্টার মধ্যে ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এটি একটি অপহরণের ঘটনা। মহিলার পরিবারে দাবি করেছে, তাকে শয়নকক্ষ তেকে বের করে একটি গাড়িতে বসিয়ে নিয়ে পালিয়ে যায় ওই যুবকের দল। পুলিশ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে অভিযোগ। তার সম্মতি ছাড়াই তাকে তুল নিয়ে যাওয়া হয়, তাকে বাধ্য করা হয়। পুলিশ জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ স্ক্যান করে দেখছে, তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+