পর্ন ছবি হলেও তা করমুক্ত করত কংগ্রেস সরকার, ‘ছপক’ নিয়ে কটাক্ষ বিজেপি নেতার
পর্ন ছবি হলেও তা করমুক্ত করত কংগ্রেস সরকার, ‘ছপক’ নিয়ে কটাক্ষ বিজেপি নেতার
কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশে করমুক্ত দীপিকা পাড়ুকোনের 'ছপাক’। আর তা নিয়েই রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিজেপি নেতা গোপাল ভার্গভ। তিনি জানিয়েছেন, ছবিটি মুক্তি পাওয়ার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিজেপি নেতা আরও জানান যে যদি এই ছবিটি 'পর্ন’ সংক্রান্ত হতো, তাও কংগ্রেস সরকার একই স্বস্তি দিত। প্রসঙ্গত, 'ছপক’ ছবিটি অ্যাসিড আক্রান্তের জীবনী নিয়ে তৈরি হয়েছে, যার মুক্য ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবারই 'ছপক’ মুক্তি পাওয়ার আগেই মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে এই ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ টুইটারে ঘোষণা করেন যে এই ছবিটি সমাজে অ্যাসিড আক্রান্তদের জন্য ইতিবাচক বার্তা দেয়। যদিও এই পদক্ষেপ বিজেপি খুব একটা ভালো নজরে দেখেনি। ভার্গব বলেন, 'এমনকি ছবিটি মুক্তিও পায়নি এবং তার আগেই এটিকে করমুক্ত করা হয়েছে। এটি স্টান্ট বা অ্যাকশন বা যে কোনও কিছু হতে পারত, যদি পর্ন হত তারপরেও তারা এটি করত।’
বিজেপি নেতার এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে কংগ্রেস। রাজ্যের কংগ্রেসের জনসংযোগ বিভাগের চেয়ারপার্সন শোভা ওজা জানিয়েছেন যে বিজেপি নেতা মহিলাদের জন্য ক্ষতিকর। তিনি বলেন, 'একদিকে মুখ্যমন্ত্রী কমল নাথ এই ছবিকে সমাজকে ইতিবাচক বার্তা দেওয়ার জন্য করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন, অন্যদিকে ভার্গব এমন মন্তব্য করছেন যা মহিলাদের প্রতি অশ্রদ্ধা এবং অত্যন্ত অবমাননাকর। তাঁর এই চিন্তা গোটা বিজেপির মনোভাবকে প্রকাশ্যে এনে দিয়েছে’।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications