ছুটিতে বাড়ি ফিরে বন্যার্ত শত-শত মানুষের প্রাণ বাঁচিয়ে হিরো সেনা মেজর
ভারতীয় সেনা মেজর হেমন্ত রাজ কেরলে সাধ্যমতো বহু মানুষকে বাঁচিয়ে নিজের মতো করে নজির গড়েছেন।
ভারতীয় সেনা মেজর হেমন্ত রাজ কেরলে ফিরছিলেন ওনাম উতসবে পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাবেন বলে। তবে সেই সব আনন্দ পণ্ড করে দেয় ভয়ানক বন্যা। ভগবানের আপন দেশ যেন প্রলয়ের মধ্যে পড়ে গিয়েছিল। সেখান থেকে সাধ্যমতো বহু মানুষকে বাঁচিয়ে নিজের মতো করে নজির গড়েছেন হেমন্ত রাজ।

সংবাদসংস্থা আইএএনএসকে তিনি বলেছেন, কেরলে ছুটিতে বাড়ি যেতে আমি আগ্রহী ছিলাম। ছুটি মঞ্জুর হয়ে গিয়েছিল। দিল্লি থেকে কোচির উড়ানের টিকিটও পকেটে ছিল। তবে বিমানবন্দরে এসে জানতে পারি কেরলে বন্যার জেরে বিমান বাতিল হয়ে গিয়েছে।
তিনি আবেদন করেন ইন্ডিগো বিমান সংস্থাকে যাতে তাঁকে তিরুবনন্তপুরমে নামিয়ে দেওয়া হয়। কারণ তাঁর পরিবার ততক্ষণে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে। এভাবে তিরুবনন্তপুরমে তিনি পৌঁছে যান।
সেখানে পৌঁছে কয়েকজন প্রাক্তন সেনা জওয়ান ও ছাত্রের মদতে একটি দল তৈরি করে উদ্ধারকার্যে নেমে পড়েন। একেবারে প্রত্যন্ত এলাকায় ঢুকে মানুষকে বের করে আনেন মেজর ও তাঁর দল।
A Soldier is never off duty. Maj Hemant Raj 28 MADRAS Sapth Shakti Comd #IndianArmy flew to Kerela on leave. Imdtly threw himself into #KeralaFloodRelief work. Organised team of Defence persons on leave,veterans & local fishermen boats to help marooned people. Working tirelessly. pic.twitter.com/v1kzbRYHEP
— PRO Defence Rajasthan (@PRODefRjsthn) August 22, 2018
স্থানীয় ছাত্রদের ল্যাপটপের মদতে অস্থায়ী অপারেশন সেন্টার তৈরি করেন। কোথায় কোথায় সাহায্য প্রয়োজন তা খুঁজে বের করে তাঁরা নেমে পড়েন। রেডিও জকিদের সঙ্গে যোগাযোগ করে তাদেরও সাহায্য করতে আহ্বান জানান। আর এভাবেই কেরলের বন্যার্তদের বাঁচিয়ে হিরো বনে গিয়েছেন মেজর হেমন্ত রাজ।












Click it and Unblock the Notifications