Hospital Death: যোগী রাজ্যের বালিয়ায় ৫৪ জনের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়! জেলা হাসপাতালে নতুন সুপার
উত্তর প্রদেশের (Uttar Pradesh) বালিয়ায় তীব্র তাপপ্রবাহে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০০-র বেশি মানুষ। মৃত্যুর তদন্তে যাওয়া রাজ্যের এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, হাসপাতালে (Hospital Death) চিকিৎসার জন্য য়াওয়া বেশিরভাগ রোগীই বুকে ব্যথা, শ্বাস নিতে অসুবিধা এবং পরে জ্বরের অভিযোগ করেছেন।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লখনৌ-এর স্বাস্থ্য আধিকারিক একে সিং বলেছেন, অসুস্থদের প্রস্রাব পরীক্ষা, রক্ত পরীক্ষা এবং অন্য পরীক্ষা করানো হচ্ছে। যাতে সেখানে রোগের কারণ নিশ্চিত করা যায়।

ওই স্বাস্থ্য আধিকারিক আরও জানিয়েছেন, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের (Hospital Death) আগে থেকেই কিছু অসুস্থতা ঠছিল। তবে তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তারপরেই অধিক মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বালিয়া জেলা হাসপাতালে ১৫, ১৬ ও ১৭ জুন যথাক্রমে ২৩, ২০ ও ১১ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ করা প্রয়োজন গত তিন দিনে তাপপ্রবাহের কারণে উত্তর প্রদেশের (Uttar Pradesh) বালিয়া জেলা হাসপাতালে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও প্রায় ৪০০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কোনও কোনও চিকিৎসক বলছেন, মৃত্যুর বিভিন্ন কারণ রয়েছে। তবে তার মধ্যে একটি কারণ হতে পারে তাপপ্রবাহ।

অন্যদিকে (Uttar Pradesh) বালিয়া জেলা হাসপাতালের (Hospital Death) মেডিক্যাল সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনিই বলেছিলেন মৃত্যুর কারণ হল তাপপ্রবাহ। আর অধিকাংশের বয়স ছিল ৬০-এর ওপরে। এব্যাপারে জেলাশাসক বলেছেন মৃত্যুর কারণ তাপপ্রবাহ, এর কোনও প্রমাণ পাওয়া যায়নি। হাসপাতাল সুপার কারণ যাচাই না করেই বিবৃতি দিয়েছেন বলে জানিয়েছেন বালিয়ার জেলাশাসক।
বালিয়ার চিফ মেডিক্যাল অফিসার জানিয়েছেন, (Hospital Death) ৫৪ জনের মধ্যে মাত্র দুজনের মৃত্যু হয়েছে তাপপ্রবাহের কারণে। মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ৪০ শতাংশের জ্বর ছিল আর ৬০ শতাংশের অন্য রোগ ছিল। এদিকে এই মৃত্যুর ঘটনার পরে লখনৌ থেকে দুজন ডিরেক্টর পর্যায়ের আধিকারিককে বিষয়টি তদন্ত করে দেখে রিপোর্ট জমা দিতে বলেছে সরকার।












Click it and Unblock the Notifications