এমন প্রতিবেশী যেন কারও কপালে না জোটে, পাকিস্তান নিয়ে উক্তি রাজনাথের
পাকিস্তান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতির কথা ঘোষণা করেছে। বাণিজ্য বন্ধ করেছে। বাতিল করেছে সমঝোতা এক্সপ্রেসের যাত্রাও।
পাকিস্তান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতির কথা ঘোষণা করেছে। বাণিজ্য বন্ধ করেছে। বাতিল করেছে সমঝোতা এক্সপ্রেসের যাত্রাও। এই প্রসঙ্গে বলতে গিয়েই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে আক্রমণ করে বলেছেন, এমন প্রতিবেশী যেন কারও কপালে না জোটে।

এই প্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর বিখ্যাত উক্তি উদ্ধৃত করে রাজনাথ বলেন, কোনও দেশের সৌভাগ্য নেই প্রতিবেশী বদল করার।
রাজনাথ বলেন, আমাদের মূল চিন্তা প্রতিবেশীকে নিয়ে। সমস্যা হল, বন্ধু পাল্টে ফেলা যায় তবে প্রতিবেশী পাল্টে ফেলা যায় না। তাই প্রার্থনা করি, কেউ যেন এমন প্রতিবেশী না পায়। সেনার এক অনুষ্ঠানে একথা বলেছেন রাজনাথ।
[বন্যা থেকে শুরু করে কাশ্মীরের পরিস্থিতি, একনজরে দিনের সেরা ছবি]
প্রসঙ্গত কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্ত করে ভূস্বর্গকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দিয়েছে ভারত। যা নিয়ে পাকিস্তান প্রথম থেকেই বিরোধিতা করে চলেছে। রাষ্ট্রপুঞ্জের কাছে প্রতিবাদও জানিয়েছে। এদিকে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি বন্ধ করে বসে রয়েছে। অথচ কাশ্মীরের কোনও রদবদল একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়।












Click it and Unblock the Notifications