প্রয়োজন বুঝে বিধি নিষেধ আরোপ করুন, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

প্রয়োজন বুঝে বিধি নিষেধ আরোপ করুন, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ মোকাবিলায় রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি িদল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাতে প্রয়োজন বুঝে রাজ্যগুলিকে বিধিনিষেধ আরোপ করার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রতের সচিব অজয় ভল্লা জানিয়েছেন, রাজ্যগুলি যেন পরিস্থিতির দিকে নজর রাখে।এবং প্রয়োজন অনুযায়ী যেন করোনা বিধিনিষেধ আরোপ করে। অর্থাৎ সিদ্ধান্ত পুরোটাই রাজ্যগুলির উপর ছেড়ে দেওয়া হয়েছে।

প্রয়োজন বুঝে বিধি নিষেধ আরোপ করুন, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

এদিকে ওমিক্রন মোকাবিলায় করোনা বিধি গোটা দেশে ৩১ জানুয়ারি পর্যন্ত বহাল করা হয়েছে। ডেল্টার েথকেও ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ মারাত্মক আকার নিতে পারে বলে রাজ্যগুলিকে সতর্ক করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ৬ হাজারের কাছাকাছি থাকলেও মৃত্যর সংখ্যাটা অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৫৭৮ জন।

গত ২১ ডিসেম্বর এই নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই ২৫ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিকাকরণ নিয়ে একাধিক ঘোষণা করেছেন। ৬০ বছরের উর্ধ্বে যাঁরা রয়েছেন তাঁদের বুস্টার ডোজের টিকাকরণ করা হবে। ১৫ বছরের উর্ধ্বে কিশোরদের টিকাকরণ শুরু হবে। ১ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে পর্যালোচনা শুরু হবে। আজই নির্বাচন কমিশন স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে বৈঠক হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট নির্বাচন কমিশনরে ভোট পিছিয়ে দওয়ার অনুরোধ জানিয়েছে। কারণ গত ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরেই গোটা দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে পড়েছিল।সেটা মারাত্মক আকার নিয়েছিল। তাতে কয়েক হাজার মানুষ মারা গিয়েছে।অক্সিজেন সংকটও চরম আকার নিয়েছিল দেশে। তারপরেই এই ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন গবেষকরা। ফেব্রুয়ারি মাসে ওমিক্রন ভ্যারিয়েন্টের হাত ধরে করোনা ভাইরাসের থার্ড ওয়েভ আসবে দেশে। এই নিয়ে সতর্ক করেছেন গবেষকরা। সবরাজ্য গুলিকে নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে করোনা পরীক্ষায় জোর দিতে। তার সঙ্গে বলা হয়েছে যত দ্রুত সম্ভব ট্র্যাকিং করতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+