ভাঙা হচ্ছিল হিন্দু মন্দির, অসাধু প্রোমোটারদের ঠেকাতে আদলতের দ্বারস্থ এলাকার মুসলিমরা
সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির, মন্দির ভাঙা রুখতে আদলতের দ্বারস্থ এলাকার মুসলিমরা
ফের দিল্লির বুকে তৈরি হল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। অভিযোহ অবৈধভাবে একটি হিন্দু মন্দির ভাঙার চেষ্টা চলছিল দিল্লির জামিয়া নগরের নুর নগর এলাকায়। সেই মন্দির বাঁচাতেই এগিয়ে এলেন এলাকার সংখ্যালঘুরা। মামলা গড়াল দিল্লি হাইকোর্ট পর্যন্ত। অভিযোগ, স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে মন্দিরটি ভাঙার পরিকল্পনা করছে এলাকারই কিছু প্রভাবশালী প্রোমোটাররা।

১৯৭০ সালে নুর নগরে তৈরি হয়েছিল মন্দিরটি
এদিকে দিল্লি হাইকোর্টে মামলা দায়েরকারীদের বেশিরভাগই দিল্লির জামিয়া নগর এলাকার ২০৬ নম্বর ওয়ার্ড কমিটির বাসিন্দা বলে জানা যাচ্ছে। তাদের অভিযোগ নুর নগর লাগোয়া আর একটি এলাকায় ইতোমধ্যে মন্দির ভেঙে অবৈধ নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। এবার প্রমোটার নজর ছিল সরাসরি তাদের এলাকায়। কিন্তু ১৯৭০ সালে নুর নগরে তৈরি হয়েছিল মন্দিরটি। তারপর থেকে প্রত্যহ সেখানে পূজাপাঠও হয়ে আসছে। মন্দির ভাঙলে ভাবাবেগে আঘাত লাগবে এলাকার হিন্দুদের। তাই তারা স্বেচ্ছা প্রতিবেশীদের পাশে দাঁড়িয়েছেন।

রাতারাতি সরিয়ে ফেলা হয়েছে ৮-১০টি মূর্তি
অন্যদিকে এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়েই জোরকদমে শুরু হয়ে গিয়েছে মন্দির ভাঙার কাজ। এলাকার কিছু অসাধু প্রোমোটার ইতিমধ্যেই মন্দির চত্বরে থাকা ধর্মশালাটি ভেঙে ফেলেছে। বহুতল নির্মানের উদ্দেশ্যেই চলছে এই কাজ। এমনকী, ওই মন্দিরটি ভাঙার জন্য গর্ভগৃহের ভিতরে থাকা দেবদেবীর ৮-১০টি মূর্তিও রাতারাতি সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ।

কী নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট
অন্যদিকে জামিয়া নগরের বাসিন্দাদের আবেদন শুনে দিন তিনেক আগে দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চ দিল্লি পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে। কোনোভাবেই যাতে মন্দিরটি ভাঙা না পড়ে তা দেখার জন্য বলা হয়েছে।একইসাথে এই ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে অশান্তি না ছাড়ায়, শান্তি-শৃঙ্খলা বজায় থাকে তাও দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে।

মানবিকতার নয়া নজির
প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক বছর ধরে একাধিক কেন্দ্রীয় বিল থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে ভারতে সাম্প্রদায়িক সম্প্রতির পারাপতন লক্ষ্য করা যায়। এমনকী সিএএ, এনআরসি আন্দোলনের আবহে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গাও লক্ষ্য করা যায় দিল্লির বুকে। সেখানে জামিয়া নগরের এই ঘটনা দিল্লির বুকে মানবিকতার নয়া দৃষ্টান্ত গড়ে দেবে বলেই মত ওয়াকিবহাল মহলের।












Click it and Unblock the Notifications