প্রধানমন্ত্রীর নামে ভোট চাইলে জুটবে জুতোর বাড়ি! বিজেপিকে হুঁশিয়ারি হিন্দু সেনা প্রধানের

নিজেদের কৃতকর্মের কথা না বলে বিজেপির নেতারা কেন শুধু প্রধানমন্ত্রী মোদীর ছবি নিয়ে ভোট দাও, ভোট দাও করছেন।

প্রধানমন্ত্রীর নামে ভোট চাইলে বিজেপি নেতাদের জুতোপেটা করার নিদান দিলেন রাষ্ট্রীয় হিন্দু সেনা প্রধান প্রমোদ মুথলিকের। তিনি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন, ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার না করে ভোট করুন। তাহলেই বোঝা যাবে বিজেপির কত ক্ষমতা।

রাষ্ট্রীয় হিন্দু সেনা প্রধান কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে হিন্দু সেনা প্রধান প্রমোদ মুথালিক বিজেপি নেতাদের তিরস্কার করেছেন। তিনি বলেন, আপনারা বিজেপি নেতা হিসেবে মানুষের কাছে যান, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ভোট চাইছেন। ভোটে কেন তাঁরা ব্যবহার করছেন প্রধানমন্ত্রীর ছবি।

প্রধানমন্ত্রীর নামে ভোট চাইলে জুটবে জুতোর বাড়ি!

তিনি বিজেপি নেতাদের উদ্দেশে বলেন, আপনারা জনসাধারণের জন্য কী করেছেন, তা নিয়ে গর্বের সঙ্গে ভোট চান। নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করুন। ভোটারদের বলুন আপনারা উন্নয়ন করেছেন, ভোটারদের পাশে থেকেছেন। আবার মানুষের জন্য কাজ করার সুযোগ দিন।

তিনি বলেন, নিজেদের কৃতকর্মের কথা না বলে বিজেপির নেতারা কেন শুধু প্রধানমন্ত্রী মোদীর ছবি নিয়ে ভোট দাও, ভোট দাও করছেন। তা না করে ভোটারদের বলুন, উন্নয়ন করেছেন, গরু উদ্ধার করেছেন, হিন্দুত্বের জন্য কাজ করছেন, তাই এবারও ভোটটা যে আপনাদেরই দেয়।

তিনি কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, আপনি বা আপনার দল সারা বছর ধরে এত কাজ করলেন, আর আপনি বুক বাজিয়ে বলতে পারছেন না, সারা বছর ধরে এত পরিশ্রম করেছি, ভোট দিন। বুক বাজিয়ে বলুন গর্বের সঙ্গে ভোট চান। তিনি জনসাধারণকে ভারতীয় জনতা পার্টির পক্ষে পরোক্ষে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টি কোনো উন্নয়ন করে না। বিজেপি শুধু মোদীর নাম নিতে জানে। তারা তা করবে না। প্রধানমন্ত্রী মোদীর নাম ব্যবহার না করে ভোট চান। তারা আবার আপনার দোরগোড়ায় আসবে, আপনাদের সকলকে অনুরোধ করছি দয়া করে মোদীকে ভোট দিন, মোদীকে ভোট দিন।

তিনি বলেন, আপনাদের সকলকে অনুরোধ করছি 'দয়া করে মোদীকে ভোট দিন, মোদীকে ভোট দিন' বলে যাঁরা আসবেন, মোদীর নাম নিলে তাঁদের চপ্পল দিয়ে মারবেন। কারণ, যাঁরা মোদীর নাম নেবে, তারা অকেজো। যে সমস্ত লোকেরা মোদীর নাম নেন, তারা তাদের কর্মীদের সমস্যা বুঝবে না। তারা শুধু ভোট চান। ভোটের বাইরে তারা কিছু চান না। এরা কোনও কাজ করে না। করতে জানেও না। যাঁরা মোদীর নামে ভোট চাইবে, কেউ তাঁদের ভোট দেবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+