তীব্র তাপপ্রবাহের মধ্যে সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা! সপ্তাহের মাঝামাঝি ঘূর্ণিঝড়-ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
তীব্র তাপপ্রবাহের মধ্যে সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা! সপ্তাহের মাঝামাঝি ঘূর্ণিঝড়-ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
তীব্র তাপপ্রবাহে (Heat wave) দগ্ধ দেশের বিভিন্ন অংশ। তারই মধ্যে আবহাওয়া (weather) দফতরের তরফে ভারী বৃষ্টিপাতের (rain) পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। এছাড়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যার ফলে আগামী সপ্তাহের মাঝামাঝি বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

তাপপ্রবাহের পূর্বাভাস
রাজস্থানের বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও এই পরিস্থিতি তৈরি হতে পারে ৭ এপ্রিলের মধ্যে দক্ষিণ হরিয়ানা-দিল্লি, দক্ষিণ উত্তর প্রদেশে। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড গুজরাতে এই পরিস্থিতি তৈরি হতে পারে ৫ এপ্রিলের মধ্যে। হিমাচল প্রদেশে ৪ এপ্রিল এবং পশ্চিম রাজস্থানে বিচ্ছিন্নভাবে প্রবল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে ৪ এপ্রিল।

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিমা বায়ু স্থলভাগে ঢুকছে প্রচুর পরিমাণে। যার জেরে আগামী ৩ দিন উত্তর-পূর্বের রাজ্যগুলি বিশেষ করে অরুণাচল প্রদেশ, অসম-মেঘালয়, লাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে অসম, অরুণাচল প্রদেশে। এবং ৩ এপ্রিলের পাশাপাশি ৪ এপ্রিল মেঘালয়ে অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নাগাল্যান্ড-মনিপুরে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ৩ এপ্রিল। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ৫ এপ্রিল। ৩ এপ্রিলের পাশাপাশি ৪ এপ্রিল একই পরিস্থিতি তৈরি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে।

বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ভারতেও
অক্ষরেখাজনিত কারণে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণের রাজ্যগুলিতেও। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টি হতে পারে কেরল-মাহে, তামিলনাড়ু-পুদুচেরি-কাড়াইকাল, উপকূল কর্নাটক এবং উপকূল অন্ধ্রপ্রদেশে ৫ থেকে ৭ এপ্রিলের মধ্যে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে তানিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, উপকূল কর্নাটক এবং কেরল-মাহেতে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে বলা হয়েছে ৬ এপ্রিল নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যার থেকে পরবর্তী ২৪ ঘন্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।
এর ফলে ৫ ও ৬ এপ্রিল নাগাদ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ৫ ও ৬ এপ্রিল নাগাদ, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে। ৭ এপ্রিল নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে মধ্যভাহে ঘন্টায় সর্বোচ্চ ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধা করা হয়েছে।












Click it and Unblock the Notifications