দেশে করোনা আক্রান্তদের সুস্থতার হার প্রায় ৩০ শতাংশ, আক্রান্তের সংখ্যা ছাড়ল ৫৬ হাজার
দেশে করোনা আক্রান্তদের সুস্থতার হার প্রায় ৩০ শতাংশ, আক্রান্তের সংখ্যা ছাড়ল ৫৬ হাজার
ইতিমধ্যেই গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়ে গেছে বলে জানা যাচ্ছে। তার মধ্যে সুস্থ হয়েছেন ১৬৫৪০ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টা গোটা দেশে নতুন করে ৩৩৯০ টি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে বলে শুক্রবারের সাংবাদিক বৈঠকে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

অন্যদিকে ভারতে এই মহূর্তে করোনা আক্রান্তদের সুস্থতার হার বর্তমানে ২৯.৩৬ শতাংশ বলেও জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে। পাশাপাশি দেশের ২১৬টি জেলায় এখনও পর্যন্ত কোনও করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়ে ১২৭৩ জন বাড়ি ফিরেছেন বলেও জানা যাচ্ছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা জানান মন্ত্রকের যুগ্ম-সচিব লভ আগরওয়াল। একইসাথে সরসরি অ্যাকটিভ মেডিকেল কেয়ারের অধীনে জরুরী ভিত্তিতে অক্সিজেন দিতে হচ্ছে ৩.২% রোগীকে, আইসিইউতে রয়েছেন ৪.৭ শতাংশ রোগী, এবং ১.১% রোগীকে ভেন্টিলেটর সাপোর্ট দিতে হচ্ছে।












Click it and Unblock the Notifications