করোনা সংক্রমণে বিশ্বে চতুর্থ হয়েও মৃত্যুর হার কম দেশে, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
করোনা সংক্রমণে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত। তারপরেও ভারতে নাকি করোনায় মৃত্যুর হার কম। সুস্থ হয়ে ওঠার হার বেশি।
করোনা সংক্রমণে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত। তারপরেও ভারতে নাকি করোনায় মৃত্যুর হার কম। সুস্থ হয়ে ওঠার হার বেশি। এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তাঁর দাবি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনা ভাইরাসে মৃত্যুর হার অনেকটাই কম।

করোনায় মৃত্যু কম ভারতে
করোনা সংক্রমণে বিশ্বের চতুর্থ জায়গায় চলে গেলেও এই ভাইরাসের থাবায় ভারতে প্রাণহানির সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। গোটা বিশ্বে যেখানে ৭-৭.৫ শতাংশ হারে মৃত্যু হচ্ছে করোনা সংক্রমণে। ভারতে তার হার ৩.২ শতাংশ।

সেরে উঠছে বেশি
ভারতে করোনা সংক্রমণ বাড়লেও সেরে ওঠার সংখ্যা অনেকটাই বেশি। বর্তমানে ৩১.৭ শতাংশ হারে করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠছেন। দ্বিগুণ হারে সংক্রমণের সময়ও দীর্ঘায়িত হয়েছে। এখন দ্বিগুণ হারে সংক্রমণে ১২.২ দিন সময় লাগছে। আগে সেটা ১০.৯ দিন ছিল।

সংক্রমণ বাড়ছে দেশে
এদিকে ভারতে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। সবচেবে বেশি সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। তারপরেই গুজরাট, তামিলনাড়ু এবং দিল্লি। পশ্চিমবঙ্গ উঠে এসেছে অষ্টম স্থানে। পরিস্থিতি উন্নত হওয়ার চেয়ে খারাপ হচ্ছে বেশি।

লকডাউন নিয়ে সিদ্ধান্ত
এদিকে তৃতীয় দফার লকডাউন শেষ হয়ে এলো বলে। ১৭-মে শেষ হচ্ছে করোনা লকডাউনের সময় শেষ হওয়ার কথা। পরবর্তী পরিস্থিতি কী হবে তা নিয়ে আলোচনা চলছে। রাত আটটায় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণে কী বার্তা দেবেন তার অপেক্ষায় রয়েছে দেশবাসী।












Click it and Unblock the Notifications