একমাত্র টিকাই ভারতে দীর্ঘ মেয়াদী সমাধান, করোনার শৃঙ্খল ভাঙতে উপায় আমেরিকার শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ ফাউসির
একমাত্র টিকাকরণই (vaccination) ভারতে করোনায় দীর্ঘ মেয়াদী সমাধান সূত্র হতে পারে। এমনটাই বলেছেন, আমেরিকার শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি (Anthony Fausi )। পাশাপাশি তিনি করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের প
একমাত্র টিকাকরণই (vaccination) ভারতে করোনায় দীর্ঘ মেয়াদী সমাধান সূত্র হতে পারে। এমনটাই বলেছেন, আমেরিকার শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি (Anthony Fausi )। পাশাপাশি তিনি করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের পাশাপাশি বিশ্বে করোনার টিকা উৎপাদনে জোর দিয়েছেন।

ভারত বিশ্বের সব থেকে বড় ভ্যাকসিন উৎপাদনকারী দেশ
সব জনগণকে টিকাকরণই করোনা নিয়ন্ত্রণে একমাত্র উপায়। ভারত বিশ্বের সব থেকে বড় ভ্যাকসনি উৎপাদনকারী দেশ। মন্তব্য করেছেন আমেরিকার শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি। তারা দেশের অভ্যন্তরের পাশাপাশি বাইরে থেকেও সাহায্য পেয়েছে বলে মন্তব্য করেছেন ফাউসি। ফাউসি আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের মুখ্য স্বাস্থ্য পরামর্শদাতা।

দেশগুলিকে ভারতের সাহায্য নিতে হবে, অথবা ভ্যাকসিন তৈরি করতে হবে
এই পরিস্থিতিতে বিভিন্ন দেশকে ভারতের থেকে ভ্যাকসিন সরবরাহের আশায় থাকতে হবে, অথবা তাদেরকে ভ্যাকসিন তৈরিতে মনোনিবেশ করতে হবে। এক্ষেত্রে একমাত্র বজ কোম্পানিগুলিই পারে ভ্যাকসিন তৈরি বাড়াতে। এক প্রশ্নের উত্তরে ফাউসি বলেছেন, ভারতকে এই মুহূর্তে চেষ্টা করতে হবে গতবছরে চিনের মতো অস্থায়ী হাসপাতাল তৈরিতে জোর দিতে।

অক্সিজেনের পরিস্থিতি মর্মান্তিক
হাসপাতালে বেড না পেয়ে মানুষ যাতে রাস্তায় নেমে না আসে, সেটা দেখতে হবে। ভারতে অক্সিজেন না পাওয়ার পরিস্থিতির সমালোচনা করেছেন তিনি। সত্যিই মানুষ যেভাবে অক্সিজেন পাচ্ছেন না, সেই পরিস্থিতিকে মর্মান্তিক বলে বর্ণনা করেছেন ফাউসি। ৮০ বছর বয়সী চিকিৎসক তথা ইমিউনোলজিস্ট যিনি ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইফেকসাস ডিজিজেস-এর ডিরেক্টর ছিলেন। তিনি বলেছেন, এই মুহূর্তে সমস্যা হল হাসপাতালের বেড, অক্সিজেন, পিপিঅ এবং অন্য বেশ কিছু সরবরাহের জিনিসের।

সংক্রমণের শৃঙ্খল ভাঙতে উপদেশ
এখন প্রশ্ন হচ্ছে কীভাবে সংক্রমণের শৃঙ্খল ভাঙা যাবে। কীভাবে শাট-ডাউন করা হবে, তা ভেবে দেখতে হবে। তবে ভাইরাস ছড়ানো রুখতে দেশব্যাপী লকডাউনই যে একমাত্র উপায়, তা মনে করিয়ে দিয়েছেন ফাউসি। ছয় মাস নয়, কয়েক সপ্তাহ হলেই হবে, মন্তব্য করেছেন তিনি। করোনা নিয়ন্ত্রণে যেমন ভ্যাকসিন কাজ করবে, অন্যদিকে, শাট ডাউন করেও না নিয়ন্ত্রণ করতে হবে, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে হবে।
গত সপ্তাহে সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে ফাউসি বলেছিলেন, ভারতের সংকটজনক পরিস্থিতির কথা। সেনাবাহিনী-সহ সব ধরনের উৎসের ব্যবহারের কথা বলেছিলেন তিনি। অস্থায়ী হাসপাতাল তৈরিতে জোর দিয়েছিলেন তিনি। পাশাপাশি বিভিন্ন দেশের কাছে ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেও অনুরোধ করেছিলেন।












Click it and Unblock the Notifications