ভিডিওতে দেখুন, অঙ্কের অধ্যাপকের ভালবাসার সূত্র! চরম সিদ্ধান্ত কর্তৃপক্ষের
হরিয়ানার কারনালের মহিলা কলেজের অঙ্কের অধ্যাপক ক্লাসে শেখাচ্ছেন ভালবাসার সূত্র।
হরিয়ানার কারনালের মহিলা কলেজের অঙ্কের অধ্যাপক ক্লাসে শেখাচ্ছেন ভালবাসার সূত্র। তবে এক ছাত্রী সেই পড়ানো রেকর্ড করে অধ্যক্ষকে দেখায়। এরপর চরণ সিং নামে সেই অধ্যাপক ছাত্রীদের কাছে লিখিত ক্ষমা প্রার্থনা করে। যদিও অধ্যাপককে সাসপেন্ড করা হয়। তবে ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিও-তে দেখা যাচ্ছে অধ্যাপক সিং শ্রেণিকক্ষের বোর্ডে তিন ফর্মুলা লিখছেন। যার প্রথমটি হল, ক্লোজনেস-অ্যাট্রাকশন=ফ্রেন্ডশিপ, দ্বিতীয়টি ক্লোজনেস+অ্যাট্রাকশন= রোমান্টিক লাভ এবং একেবারে শেষেরটি হল অ্যাট্রাকশন-ক্লোজনেস= ক্র্যাশ।
ভিডিওতে দেখা যাচ্ছে অধ্যাপক হিন্দিতে ফর্মুলা শেখাচ্ছেন। ছাত্রীদের প্রত্যেকটি শব্দও ব্যাখ্যা করছেন। অধ্যাপককে বলতে দেখা যাচ্ছে কীভাবে বৃদ্ধ বয়সে স্বামী-স্ত্রীর মধ্যে আকর্ষণ কমে যায়। তারা বন্ধুতে পরিণত হয়। ভিডিওতে দেখা যাচ্ছে অধ্যাপক যখন প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা করছেন, সেই সময় ছাত্রীরা হাসহাসিও করছে।
সূত্রের খবর অনুযায়ী, অধ্যাপককে সরকারি মহিলা কলেজে ছয়মাসের ডেপুটেশনে আনা হয়েছিল।












Click it and Unblock the Notifications