Haryana Election 2024: মহিলাদের মাসে ২১০০ টাকা, অগ্নিবীরদের জন্য সরকারি চাকরির প্রতিশ্রুতি বিজেপির ইস্তাহারে

প্রতিশ্রুতির বন্যা। আর দান খয়রাতির বার্তা? হরিয়ানা নির্বাচনে আরও একবার মহিলা ভোটব্যাঙ্ককে পাখির চোখ করতে চাইছে বিজেপি? সেই বিষয়ই সামনে আসছে বিজেপির ভোটের ইস্তাহারে।

সামনেই হরিয়ানা বিধানসভা ভোট৷ এই ভোটে জিততে ছক সাজাচ্ছে কংগ্রেস ও বিজেপি। মহিলা ভোটব্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই রাজনৈতিক দলের কাছেই৷ আর সেখানেই চমক দিল বিজেপি। ক্ষমতায় এলে মাসে ২১০০ টাকা করে দেওয়া হবে মহিলাদের৷ সেই কথা ঘোষণা করল বিজেপি।

Haryana Assembly Election 2024

বৃহস্পতিবার হরিয়ানার জন্য সংকল্প পত্র প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানে কৃষক, মহিলা ও যুবদের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে৷ সেক্ষেত্রে মহিলাদের জন্য প্রতি মাসে টাকা ধার্য করার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার চালু আছে। মধ্যপ্রদেশে লাডলি বহেনা চালু করেছে বিজেপি। এবার হরিয়ানার জন্য বিজেপির বার্তা লাডো লক্ষ্মী যোজনা। সেই যোজনায় প্রত্যেক মহিলাকে মাসে ২১০০ টাকা করে দেওয়া হবে৷ এই কথা জানানো হল৷

কর্মসংস্থানের কথাও বলা হয়েছে। পাঁচ লক্ষ যুবক - যুবতীর জন্য কর্মসংস্থানের কথা বলা হয়েছে৷ ন্যাশনাল এপ্রেনটিসশিপ প্রমোশন স্কিমে টাকা দেওয়া হবে৷ শহর ও গ্রামাঞ্চলে পাঁচ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে৷ অগ্নিবীরদের জন্য সরকারি চাকরির বার্তাও দেওয়া হয়েছে।

সরকারি সব হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা ও ডায়ালিসিস করার ব্যবস্থাও ইস্তাহারে রাখা হয়েছে। শুধু তাই নয়, হর ঘর গৃহিনী যোজনায় ৫০০ টাকার মধ্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। বালিকা যোজনায় গ্রামাঞ্চলে কলেজের ছাত্রীকে স্কুটার দেওয়া হবে।প্রত্যেক হরিয়ানভি অগ্নিবীর সরকারি চাকরি পাবেন।

রাজ্যে ১০ টি শিল্পনগরী গড়ে তোলা হবে। প্রত্যেকটি জায়গায় ৫০ হাজার স্থানীয় যুবকের কর্ম সংস্থান হবে। এই বার্তা দেওয়া হচ্ছে। রাজ্যে চিরায়ু আয়ুষ্মান যোজনা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে প্রতিটি পরিবার ১০ লক্ষ টাকা পর্যন্ত মেডিক্যাল ইন্সুরেন্স পাবে। ৭০ বছরের বেশি প্রবীণ ব্যক্তির জন্য পাঁচ লক্ষ টাকা আলাদা ভাবে চিকিৎসার জন্য দেওয়া হবে। দুই লক্ষ যুবককে স্থায়ী সরকারি চাকরি দেওয়া হবে। এছাড়াও ২৪ টি ফসল নূন্যতম সহায়ক মূল্যে কেনার কথাও বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+