কিষাণ মহাপঞ্চায়েতের মঞ্চে পা রাখতে পারলেন না হরিয়ানার মুখ্যমন্ত্রী! ভাঙচুরের পর কোন সুর বিজেপি নেতার
বিজেপি শাসিত হরিয়ানা কার্যয় কৃষক আন্দোলনের তাপ উত্তাপ টের পেতে শুরু করেছে। এদিন হরিয়ানায় কিষাণ মহাপঞ্চায়েতের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা থাকলেও, সভায় তুমুল ভাঙচুরের জেরে শেষ মুহূর্তে সেই সভ বাতিল করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। এরপরই তিনি উগড়ে দেন ক্ষোভ।

ছিঁড়ে ফেলা হল টেন্ট, পাল্টা লাঠি চার্জ
এদিন, কেন্দ্রের কৃষি আিনের বিরোধিতায় যে সমস্ত কৃষক সংগঠনকে দেখা গিয়েছে, তাদের মধ্যে হরিয়ানার বহু সংগঠন রয়েছে। এদিকে, কৃষকদের নিয়ে এদিন কিষাণ মহাপঞ্চায়েত অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল বিজেপি শাসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের। তবে কারনালের সেই অনুষ্ঠানে কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করীরা, টেন্ট ছিঁড়তে শুরু করেন। মুহূর্তে ভাঙচুর , হিংসা ছড়িয়ে পড়ে। লাঠি চার্জ করে পুলিশ। এরপরই অনুষ্ঠান বাতিল করেন খট্টর।

'আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম'
ঘটনার পর হরিয়ানার মুখ্যমন্ত্রী সাফ জানান,কৃষি আইন সম্পূর্ণ প্রত্যাহার হবে না,তবে এই নিয়ে তিনি কৃষকদের সঙ্গে আলোচনা করতে সভায় যাচ্ছিলেন। খট্টরের দাবি, কংগ্রেস ও কমিউনিস্টরা এর নেপথ্যে রয়েছেন। খট্টর বলেন, ' আমি প্রায় পৌঁছেই গিয়েছিলাম। আমি বক্তব্য রাখতাম। তবে তাতে সমস্যা হতে পারত।'

'উস্কানি দেওয়া হচ্ছে'
স্পষ্ট বার্তায় খট্টর জানান, 'এই আন্দোলন এখানেই শেষ হওয়া উচিত।' তিনি বলেন, এই আন্দোলনে উস্কানি দেওয়া হচ্ছে। আর যে সমস্ত বিক্ষোভকারীদের মৃত্যু হচ্ছে, তাঁদের মৃত্যুর নেপথ্যে এই উস্কানি রয়েছে।

বিশ্বাস ভঙ্গ!
এদিন মনোহরলাল খট্টর বলেন, কৃষক সংগঠনগুলি জানিয়েছিল যে তারা প্রতীকী প্রতিবাদ দেখাবে। সেই অনুযায়ী তাদের ওপর বিশ্বাস রেখে , ভরসা করে, হরিয়ানা সরকার বন্দোবস্ত করে। এমন পরিস্থিতিতে এই তাণ্ডবের পর সেই বিশ্বাস ভেঙে গিয়েছে বলেও দাবি করেন খট্টর।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications