কংগ্রেস নেতা এহেসান জাফরির আর্জি খারিজ, গুজরাত দাঙ্গার মামলায় মোদীকে ক্লিনচিট সুপ্রিম কোর্টের

কংগ্রেস নেতা এহেসান জাফরির আর্জি খারিজ, গুজরাত দাঙ্গার মামলায় মোদীকে ক্লিনচিট সুপ্রিম কোর্টের

গুজরাত দাঙ্গার মামলায় প্রধানমন্ত্রী মোদীকে ক্লিন চিটের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্টে। কংগ্রেস নেতা জাকিয়া জাফরি মোদীর ক্লিন চিটের সিদ্ধান্ত প্রশ্ন তুলে মামলা করেছিল। সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

গুজরাত দাঙ্গায় ক্নিনচিট বহাল মোদীর

গুজরাত দাঙ্গায় ক্নিনচিট বহাল মোদীর

গুজরাত দাঙ্গার মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের ক্লিনচিট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কংগ্রেস নেতা এহেসান জাফরির দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রীকে ক্লিনচিট দেওয়ার রায়ে প্রশ্ন তুলে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা। ২০০২ সােল গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তাতে তদন্তকারী দল প্রধানমন্ত্রী মোদী সহ ৬৩ জনকে ক্লিন চিট দিয়েছিল। শীর্ষ আদালত তাকেই মান্যতা দিয়েছে।

হাইকোর্টের আবেদন খারিজ

হাইকোর্টের আবেদন খারিজ

গুজরাত হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কংগ্রেস নেতা। তিনি প্রধানমন্ত্রী মোদী এবং ৬৩ জন অভিযুক্তের নির্দোষ থাকার সিদ্ধান্তে প্রশ্ন তুলেছিলেন। এদিন সুপ্রিম কোর্টে সিটের পক্ষে সওয়াল করেন সিনিয়র অ্যাডভোেকট মুকুল রোহতোগী। তিনি সুপ্রিম কোর্টের বেঞ্চে আবেদন জানান যে এই মামলায় গুজরাত হাইকোর্টে কংগ্রেস নেতা যে আবেদন করেছেন সেটা যেন শুনানি করা হয়। নইলে অনন্ত কাল ধরে চলতে থাকবে গুজরাত দাঙ্গার মামলা। কারণ আরও ২ মামলাকারীর আবেদনের এখনও শুনানি বাকি।

কী জানালেন কংগ্রেস পক্ষের আইনজীবী

কী জানালেন কংগ্রেস পক্ষের আইনজীবী

কংগ্রেস নেতা জাকিয়া জাফরির হয়ে আদালতে সওয়াল করেন কপিল সিবল। তিনি দাবি করেছেন, সিট ঠিক মত তদন্ত করেনি। প্রধানমন্ত্রী মোদী সহ অভিযুক্ত ৬৩ জনকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। তারা যে দাঙ্গার ষড়যন্ত্র করছিল সেটার দাবি করেছেন কপিল সিবল। অভিযুক্তদের আড়াল করার জন্য সিটের অফিসার এবং পুলিশ কর্মীদের মোটা টাকা দেওয়া হয়েছিল। যদিও সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় কপিল সিবলের দাবি। সুপ্রিম কোর্ট মোদী সহ ৬৩জনের ক্লিনচিটের সিদ্ধান্তেই বহাল ছিলেন।

লোকসভা ভোটের আগে সুবিধা পেলেন মোদী

লোকসভা ভোটের আগে সুবিধা পেলেন মোদী

লোকসভা ভোটের আগে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে অনেকটাই সুবিধাজনক অবস্থানে চলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই আবার গুজরাতের বিধানসভা নির্বাচন। তার আগে গুজরাত দাঙ্গা থেকে মোদীর ক্লিনচিট অনেকটাই সুবিধা পাবে বিজেপি। যদিও কংগ্রেস পুরোটাই প্রভাবিত সিদ্ধান্ত বলে দাবি করেছে। কারণ েসময় রাজ্যের মুখ্যমন্ত্রী িছলেন প্রধানমন্ত্রী মোদী। তার তৈরি সিট কখনোই সঠিত তদন্ত করবে না বলে অভিযোগ করেছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+