দুই শিশুকে কাঁধে নিয়ে কোমর জলে হাঁটলেন মোদী রাজ্যের কনস্টেবল! সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল
গুজরাতে এনিয়ে টানা চতুর্থদিন বৃষ্টি চলছে। বিভিন্ন জায়গায় চলছে উদ্ধার কাজ। তারই মধ্যে গুজরাত পুলিশের এককর্মী পৃথ্বিরাজ জাদেজার উদ্ধার কাজের ছবিসোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গুজরাতে এনিয়ে টানা চতুর্থদিন বৃষ্টি চলছে। বিভিন্ন জায়গায় চলছে উদ্ধার কাজ। তারই মধ্যে গুজরাত পুলিশের এককর্মী পৃথ্বিরাজ জাদেজার উদ্ধার কাজের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, দুই শিশুকে কাঁধের দুপাশে বসিয়ে এক কোমর জলে তিনি হেঁটে চলেছেন। জানা গিয়েছে, তিনি এই অবস্থায় প্রায় দেড় কিমি জল-পথ অতিক্রম করেছেন।
|
মুখ্যমন্ত্রীর প্রশংসা
গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি কনস্টেবলের কাজের প্রশংসা করে টুইট করেছেন। রাজধানী আহমেদাবাদ থেকে প্রায় ২০০ কিমি দূরে মোরবি জেলার কল্যাণপাড়ের বন্যার ছবি। পুলিশের পোশাকে কঠিন কাজে ছবি। প্রশংসায় বলেছেন মুখ্যমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় প্রশংসা
ভগবান তাঁকে আশীর্বাদ করুন, বলেছেন অনেকেই। অনেকে বলেছেন এই পুলিশ বাহিনীর জন্য তারা গর্বিত। এই পুলিশ কর্মীর কাজকে কুর্নিশ জানিয়েছে সবাই।
|
অনেকে নাম না করে টেনেছেন মোদী-শাহকে
ছবির প্রশংসা করেও, সরকারের কাজের সমালোচনায় সরব হয়েছেন অনেকে।












Click it and Unblock the Notifications