Gujarat election 2022: তারকা প্রচারকদের তালিকায় নেই! দলেই সাইডলাইন? কী বলছেন শশী তারুর

কংগ্রেস সভাপতি নির্বাচনের প্রচারে বেরনো শশী তারুরের বিরুদ্ধে গুঞ্জন শোনা গিয়েছিল। পরে বিপুল ভোটে হেরে যান গান্ধী পরিবারের পছন্দের প্রার্থী মল্লিকার্জুন খারগের কাছে। এর এবার গুজরাত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের তারকা

কংগ্রেস সভাপতি নির্বাচনের প্রচারে বেরনো শশী তারুরের বিরুদ্ধে গুঞ্জন শোনা গিয়েছিল। পরে বিপুল ভোটে হেরে যান গান্ধী পরিবারের পছন্দের প্রার্থী মল্লিকার্জুন খারগের কাছে। এর এবার গুজরাত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের তারকা প্রচারকদের তালিকা থেকে বাদ পড়লেন তিনি। তারপরেই শশী তারুর সিদ্ধান্ত নিয়েছেন গুজরাত নির্বাচনের কোনও প্রচারেই অংশ নেবেন না তিনি।

Gujarat election 2022: তারকা প্রচারকদের তালিকায় নেই! দলেই সাইডলাইন? কী বলছেন শশী তারুর

সূত্রের খবর, তারকা প্রচারকের তালিকা থেকে বাদ পড়ার পর কংগ্রেসের ছাত্র সংগঠনের তরফে তাঁকে গুজরাতে প্রচারের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও তা তিনি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে। তবে তারকা প্রচারকের তালিকা স্থান না পাওয়াকে দলের মধ্যে সাইডলাইন হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

তারুরের ঘনিষ্ঠমহল সূত্রের খবর, দল তাকে প্রচার করতে বলেনি, সেই কারণে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না, সেই অভিযোগও উঠতে পারে না। কংগ্রেসের ছাত্র সংগঠনের আমন্ত্রণ প্রসঙ্গে বলা হয়েছে, যেতে তিনি প্রচারকদের তালিকায় নেই, তাই তিনি যাচ্ছেন না।

কংগ্রেস সূত্রে বলা হয়েছে, শশী তারুর এর আগে কখন দলের তারকা প্রচারকের তালিকায় ছিলেন না। তবে তিনি নিজের রাজ্য কেরলে ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময় তারকা প্রচারকদের তালিকায় ছিলেন। প্রসঙ্গত কংগ্রেসের তরফে এবারের গুজরাত বিধানসভা নির্বাচনে তারকা প্রচারকদের ৪০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী ভডরা রয়েছেন। রয়েছেন কংগ্রেস শাসিত তিন রাজ্য রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও। তালিকায় রাখা হয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং এবং কমলনাথও। এর মধ্যে রাহুল গান্ধী গত ১২ নভেম্বর হয়ে যাওয়া হিমাচল প্রদেশের নির্বাচনী প্রচারে অংশ নেননি। তিনি ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত রয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাতে কংগ্রেস ২৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে রয়েছে। এবার গুজরাত নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আপকেও অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+