Gujarat election 2022: ভূপেন্দ্র ভাঙবেন নরেন্দ্রর রেকর্ড! প্রতি বুথে বিজেপির জয় নিশ্চিত করতে আহ্বান মোদীর
রবিবার গুজরাতে একাধিক জনসভা করলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন তিনি গির সোমনাথ জেলায় প্রচারের সময় সব বুথে শাসক বিজেপিকে এগিয়ে রাখার আহ্বান জানান। এদিন প্রধানমন্ত্রী গুজরাতের মুখ্যমন্ত্রীকে নিয়েই সভায় হাজির হয়েছিলেন।
রবিবার গুজরাতে একাধিক জনসভা করলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন তিনি গির সোমনাথ জেলায় প্রচারের সময় সব বুথে শাসক বিজেপিকে এগিয়ে রাখার আহ্বান জানান। এদিন প্রধানমন্ত্রী গুজরাতের মুখ্যমন্ত্রীকে নিয়েই সভায় হাজির হয়েছিলেন।

ভোটদানে আগেকার রেকর্ড ভাঙার আহ্বান
প্রধানমন্ত্রী মোদী এদিন গির সোমনাথে সভা করার আগে বিখ্যাত সোমনাথ মন্দিরে পুজো দেন, প্রার্থনা কেন। এরপর তিনি ভেরাভালের সমাবেশে ভাষণ দেন। তিনি সভায় উপস্থিত কর্মী-সমর্থক, সাধারণ মানুষের কাছে ভোটের দিন বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি ভোটারদের কাছে, ভোটদানের আগেকার রেকর্ড ভঙ্গ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, তিনি চান, ভোটের দিন মানুষ নিজের নিজের ভোটকেন্দ্রে বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে ভোটদানের আগেকার রেকর্ড ভেঙে দিক। তবে তিনি শুধুমাত্র বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলছেন না। তিনি আহ্বান করছেনস যাতে প্রত্যেক নাগরিক গণতন্ত্রের এই উৎসবে অংশ নেন।

প্রতি বুথে বিজেপির জয় নিশ্চিত করুন
প্রধানমন্ত্রী মোদী বিজেপির নেতা-কর্মীদের কাছে প্রতি বুথে দলের জয় নিশ্চিত করার আহ্বান জানান। তিনি প্রশ্ন করেন এটা কি তাঁরা মোদীর জন্য করবেন। এবারের নির্বাচনে তার লক্ষ্য হল সব কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত করা। যদি সবাই তাতে সাহায্য করেন, তাহলে চারজন বিজেপি প্রার্থী গান্ধীনগরের বিধানসভায় পৌঁছে যাবেন।
এখানে উল্লেখযোগ্য, ২০১৭-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস গির সোমনাথ জেলার চারটি বিধানসভা- তালালা, উনা, কোডিনার এবং সোমনাথ কেন্দ্রে জয় পেয়েছিল। এদিন প্রধানমন্ত্রী সেই জায়গায়ই প্রচার করেন।

কাজের হিসেব দিতে তিনি এসেছেন
আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী মোদী এদিন সংবাদ মাধ্যমের সমীক্ষার কথাও জানিয়ে বলেন, সবাই বলথে এবারই বিজেপি গুজরাতে ক্ষমতায় আসবে। মোদী বলেন, তিনি এসেছেন, জনগণের আশীর্বাদ নিতে এবং তার কাজের হিসেব জনগণকে দিতে। প্রধানমন্ত্রী বলেন, ভূপেন্দ্র নরেন্দ্রর রেকর্ড ভেঙে দেবে।

গুজরাতে বিপুল অগ্রগতি
প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, গুজরাতে বিপুল অগ্রগতি হয়েছে। যদি অতীতে বিভিন্ন সময়ে অনেকেই খরা-সহ বিভিন্ন প্রাকৃতিক কারণে এই রাজ্যকে অবজ্ঞা করতেন। তিনি বলেন, উত্তর ভারতের বিভিন্ন পণ্য গুজরাতের বন্দর দিয়েই বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে। রাজ্যের বন্দরগুলি ভারতের সমৃদ্ধির দ্বার হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী বলেন, গুজরাতের বিজেপি সরকার সাগরখেদু যোজনা-সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জেলে সম্প্রদায়কে তাঁদের আয় বৃদ্ধি করতে সহায়তা করেছে। গুজরাতকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত ১ ও ৫ ডিসেম্বর গুজরাতের ১৮২ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ করা হবে। ভোটগণনা ৮ ডিসেম্বর।












Click it and Unblock the Notifications