গুজরাতের শহর ঢোলাবীরা স্থান পেল ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায়, দেখে নিন ৪০টি হেরিটেজ সাইট ভারতের
গুজরাতের শহর ঢোলাবীরা স্থান পেল ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায়, দেখে নিন ৪০টি হেরিটেজ সাইট ভারতের
বর্তমানে গুজরাতে অবস্থিত প্রাচীন হরপ্পা শহর ঢোলাবীরাকে মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জ ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হল। এর আগে তেলাঙ্গানার ১৩ দশকের রামাপ্পা মন্দিরকে এই হেরিটেজ তকমা দেয় রাষ্ট্রপুঞ্জ।

প্রাচীন হরপ্পা শহর
ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির পক্ষ থেকে এই ঘোষণা করার পর রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে যে ঢোলাবীরার জল পরিচালনা পদ্ধতি, বহু-স্তরের প্রতিরক্ষামূলক ব্যবস্থা, নির্মাণে পাথরের ব্যাপক ব্যবহার এবং বিশেষ সমাধি কাঠামো প্রাচীন শহরটিকে অন্যান্য সাংস্কৃতিক স্থান থেকে পৃথক করেছে। রাষ্ট্রপুঞ্জ তাদের এক বিবৃতিতে বলেছে, 'প্রাচীন ঢোলাভীরা শহর দক্ষিণ এশিয়ার অন্যতম উল্লেখযোগ্য এবং সু-সংরক্ষিত শহুরে জনবসতি যা খ্রিস্টপূর্ব তৃতীয় থেকে দ্বিতীয় সহস্রাব্দের মধ্যবর্তী সময়কার।' কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন যে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় দেশ 'সুপার-৪০'-এ প্রবেশ করেছে এই সাম্প্রতিক নতুন পালক যোগের মাধ্যমে। টুইটারে রেড্ডি জানান যে ২০১৪ সাল থেকে ভারতের ১০টি নতুন জায়গা স্থান পেয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে, ইউনেস্কার তালিকায় ভারতের এক-চতুর্থাংশ অংশ যোগ হয়েছে।

রামাপ্পা মন্দিরকেও অন্তর্ভুক্ত করা হয়
রবিবারই ইউনেস্কা কমিটির পক্ষ থেকে তেলাঙ্গানার প্রাচীন কাকাতিয়া রুদ্রেশ্বরা (রামাপ্পা) মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। রাষ্ট্রপুঞ্জের সংস্থা বলেছে যে ভারত থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পাওয়া দু'টি জায়গা পূর্ববর্তী সমাজ, রীতিনীতি এবং সম্প্রদায়ের জ্ঞান এবং জীবনযাত্রার বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি দেয়।

প্রাচীন শহর ঢোলাবীরা
ঢোলাবীরা গুজরাটের কচ্ছ জেলার ভ্রাচাউ উপজেলার খাদিরবতে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক স্থান, যা প্রায় পাঁচ হাজার বছর আগে বিশ্বের প্রাচীন এবং ব্যস্ত মহানগরী ছিল। জানা গিয়েছে, হরপ্পান সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায় ঢোলাভীরায়, যা তার অনন্য ঐতিহ্যের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। এই জায়গাটি চারপাশে কচ্ছের রণে অবস্থিত বিস্তৃত লবণ সমভূমি এবং প্রাচীন সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ অন্তর্ভুক্ত রয়েছে।

ভারতের ৪০টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
১) ঢোলাবীরা, গুজরাত
২) রামাপ্পা মন্দির, তেলাঙ্গানা
৩) তাজমহল, আগ্রা
৪) খাজুরাহো, মধ্যপ্রদেশ
৫) হাম্পি, কর্নাটক
৬) অজন্তা গুহা, মহারাষ্ট্র
৭) ইলোরা গুহা, মহারাষ্ট্র
৮) বুদ্ধ গয়া, বিহার
৯) সূর্য মন্দির, কোনারক, ওড়িশা
১০) লালকেল্লা, দিল্লি
১১) বৌদ্ধ বিহার, সাঁচি, মধ্যপ্রদেশ
১২) চোল মন্দির, তামিলনাড়ু
১৩) কাজিরাঙা বন্য প্রাণী অভয়ারন্য, অসম
১৪) মহাবলীপুরম স্মারকসমূহ, তামিলনাড়ু
১৫) সুন্দরবন, পশ্চিমবঙ্গ
১৬) হুমায়ুন টম্ব, দিল্লি
১৭) যন্তর মন্তর, জয়পুর, রাজস্থান
১৮) আগ্রা দুর্গ, উত্তরপ্রদেশ
১৯) পট্টডাকাল স্মারকসমূহ, কর্নাটক
২০) এলিফ্যান্টা গুহা, মহারাষ্ট্র
২১) ভারতের পার্বত্য রেলপথ
২২) নালন্দা মহাবিহার (নালন্দা বিশ্ববিদ্যালয়), বিহার
২৩) ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, মহারাষ্ট্র
২৪) কুতুব মিনার, দিল্লি
২৫) চম্পানের-পাওয়াগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান, গুজরাত
২৬) গ্রেট হিমালয় জাতীয় পার্ক, হিমাচল প্রদেশ
২৭) পাহাড়ি দূর্গ রাজস্থানের
২৮) গোয়ার গির্জা ও কনভেন্টসমূহ
২৯) ভীমবেটকা প্রস্তরক্ষেত্র, মধ্যপ্রদেশ
৩০) মানস বন্যপ্রাণী অভয়ারন্য, অসম
৩১) ফতেপুর সিক্রি, উত্তরপ্রদেশ
৩২) রাণী কি ভাও, পাটান, গুজরাত
৩৩) কেওলাদেও জাতীয় পার্ক, ভরতপুর, রাজস্থান
৩৪) নন্দাদেবী ও ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান, উত্তরাখণ্ড
৩৫) পশ্চিমঘাট পর্বত
৩৬) কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, সিকিম
৩৭) ক্যাপিটাল কমপ্লেক্স, চণ্ডীগড়
৩৮) আহমেদাবাদের ঐতিহাসিক শহর
৩৯) ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো এনসম্বল, মুম্বই
৪০) পিঙ্ক সিটি, জয়পুর
ছবি সৌ:ইউটিউব












Click it and Unblock the Notifications