বিয়ে করতে এসে 'নাগিন ডান্স' মদ্যপ পাত্রের, তা দেখে পাত্রী যা করলেন
উত্তরপ্রদেশে মদ্যপ অবস্থায় বিয়ে করতে এসে নেশার ঘোরে উদ্দাম 'নাগিন ডান্স' করলেন পাত্র। যা দেখে শিউরে উঠে ভয়ে বিয়ে ভেঙে দিয়েছেন পাত্রী। সাতপাঁকে বাঁধা পড়ার আগেই বিয়ের আসর থেকে উঠে গিয়েছেন।
ভারতীয় বিয়েতে, বিশেষ করে উত্তর ভারতে নাগিন ডান্স বা মাথার উপরে সাপের ফনার মতো হাত তুলে নাচ খুব জনপ্রিয়। আর কোনও স্টেপ কেউ পারুক না পারুক এটুকু প্রায় সকলেই কমবেশি করতে পারে। তবে উত্তরপ্রদেশে বিয়ে করতে এসে মদ্যপ পাত্র যা করলেন তা বেশ চমকপ্রদ। আর তার যা পরিণতি হল তা মারাত্মক। [আরও পড়ুন : স্বামী চাই, দাবিতে সোচ্চার উত্তরাখণ্ডের বিধবাদের গ্রাম]
মদ্যপ অবস্থায় বিয়ে করতে এসে নেশার ঘোরে উদ্দাম 'নাগিন ডান্স' করলেন পাত্র। যা দেখে শিউরে উঠে ভয়ে বিয়ে ভেঙে দিয়েছেন পাত্রী। সাতপাঁকে বাঁধা পড়ার আগেই বিয়ের আসর থেকে উঠে গিয়েছেন। [আরও পড়ুন : মালা বদলের এক মিনিট আগে মর্মান্তিক মৃত্যু বরের]

জানা গিয়েছে, পাত্র অনুভব মিশ্র ও পাত্রী প্রিয়াঙ্কা ত্রিপাঠী একই জাতের। তাদের বাড়ি শাহজাহানপুরে। বিয়ের আগের সমস্ত প্রথা মেনে উপঢৌকন দেওয়া-নেওয়া, সমস্ত আচার পালন করা হয়েছিল। তবে বিয়ের রাতে মদ্যপ পাত্র অনুভবের উদ্দাম নৃত্য দেখে আর নিজেকে সামলে রাখতে পারেননি প্রিয়াঙ্কা। [আরও পড়ুন : বিয়ের আসর থেকেই ধর্ষণের অভিযোগে গ্রেফতার 'বর']
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অনেকে জানিয়েছেন, অনুভব পুরো মদ্যপ অবস্থায় দিবিদিক জ্ঞানশূন্য হয়ে নাচছিলেন। আশপাশে দাঁড়ানো বন্ধু-স্বজনরা সকলে টাকা ওড়াচ্ছিলেন। তা দেখেই বিয়ে করার ঝুঁকি নিতে পারেননি প্রিয়াঙ্কা। অনুভবের বাড়ির তরফে তাঁকে অনেক করে বোঝানো হয়েছিল। পরে তা নিয়ে উত্তেজনাও তরি হয়। পুলিশও আসে। এবং সবশেষে বিয়ে বন্ধ করা হয়।
গল্পের এখানেই শেষ নয়। জানা গিয়েছে, ঘটনার পরের দিনই অন্য একটি পাত্রকে বিয়ে করে নেন প্রিয়াঙ্কা। সে অন্তত নাগিন ডান্স নাচার সাহস দেখায়নি।












Click it and Unblock the Notifications