বিয়ের আসর থেকেই ধর্ষণের অভিযোগে গ্রেফতার 'বর'
মহারাষ্ট্রের বৈসারে বিয়ের আসর থেকে বরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করল পুলিশ।
মুম্বই, ৬ মে : মহারাষ্ট্রের বৈসারে বিয়ের আসর থেকে বরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ ২২ বছরের হবু বর তার ২৪ বছর বয়সী তুতো দিদির সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিল। শুধু তাই নয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসও করেছে।
নিরামিষ মেনুর জেরে ভাঙল বিয়ে, অতিথির গলায় মালা দিল কনে
শুখা বিহারে মদ্যপ অবস্থায় বিয়ের পিঁড়িতে বর, কনে ভাঙলেন বিয়ে
সেজন্য বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে সহবাস সহ একাধিক ধারায় যুবতীর অভিযোগের ভিত্তিতে হবু বরের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারায় অভিযোগ এনে তাকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ।

জানা গিয়েছে, ছোটবেলা থেকেই একে অপরের সঙ্গে গভীর সম্পর্ক ছিল দুজনের। ২০১০-২০১৬ পর্যন্ত দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। নিগৃহীতা যুবতী পুলিশকে করা অভিযোগে জানিয়েছেন, তাদের জাতে তুতো ভাই-বোনদের মধ্যে বিয়ে করা বৈধ। ফলে প্রেমের সম্পর্ক তৈরি হলে ওই যুবক যে তাঁকে বিয়ে করবে না তা তিনি না বুঝেই সম্পর্কের গভীরে চলে গিয়েছিলেন।
পাত্র ভুল বানান লেখায় বিয়ে ভাঙলেন পাত্রী
একটিমাত্র রসগোল্লার জন্য ভেস্তে গেল বিয়ে
তবে পরে যখন জানতে পারেন, অভিযুক্ত তুতো ভাই অন্য মেয়ের গলায় মালা দিতে চলেছে, তখনই পুলিশে গিয়ে অভিযোগ দায়ের করে আসেন তিনি। আর তারপর বিয়ের আসর থেকেই অভিযুক্তকে ধর্ষণের দায়ে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications