মালা বদলের এক মিনিট আগে মর্মান্তিক মৃত্যু বরের

মালা বদলের মাত্র মিনিটখানেক আগে মর্মান্তিক মৃত্যু হল হবু বরের। মৃতের নাম শশীকান্ত পাণ্ডে।

হৃদরোগে আক্রান্ত হয়ে মালা বদলের মাত্র মিনিটখানেক আগে মর্মান্তিক মৃত্যু হল হবু বরের। ঘটনাটি ঘটেছে বিহারের কাইমুর জেলায়।[পাত্র ভুল বানান লেখায় বিয়ে ভাঙলেন পাত্রী]

মৃত বরের নাম শশীকান্ত পাণ্ডে। তাঁর বয়স মাত্র ২৫ বছর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি গাড়ি করে যাচ্ছিলেন। কনের বাড়ির সামনে এসে বন্ধুরা তাঁকে টেনে গাড়ি থেকে বের করে নাচতে বলেন।[একটিমাত্র রসগোল্লার জন্য ভেস্তে গেল বিয়ে]

মালা বদলের এক মিনিট আগে মর্মান্তিক মৃত্যু বরের

এই অবস্থায় শশীকান্ত বন্ধুদের অনুরোধে সাড়া দিয়ে নাচে যোগ দেয়। এরপরে বরযাত্রী সহ হবু বর মণ্ডপে উপস্থিত হয়ে মালা বদল করতে যাবে, আর তখনই ছন্দপতন। হৃদরোগে আক্রান্ত হয় নতুন বর। লুটিয়ে পড়ে মাটিতে।

এই দেখে সঙ্গে সঙ্গে শশীকান্তকে বন্ধু-আত্মীয়রা কাছের হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়েই শশীকান্তর মৃত্যু হয়েছে।

শশীকান্ত এডুকেশন নিয়ে স্নাতক পাশ করে বাবা দয়া শঙ্কর পাণ্ডের সঙ্গে ব্যবসা দেখতেন। বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে চৌবেপুর গ্রামে তিনি বিয়ে করতে এসেছিলেন। আর সেখানেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+