ডেথ সার্টিফিকেটে জটিলতা থাকলেও ক্ষতিপূরণ! করোনায় ক্ষতিগ্রস্ত পরিবার নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

করোনায় মৃতদের পরিবারকে সাহায্য নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে বারবারেই সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ছিল কেন্দ্র। এমনকী কারা ক্ষতিপূরণ পাবে তা নিয়ে তৈরি হচ্ছিল জটিলতা। এমনকী ডেথ সার্টিফিকেটে মৃত্যুর যথাযথ কারণ নিয়ে তৈরি হচ্ছিল ধোঁয়াশা। পাশাপাশি কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে তা খতিয়ে দেখার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকেও বিশেষ নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এমতাবস্থায় এবার এই ইস্যুতেই বড় রায় দিল শীর্ষ আদালত।

কী বলছে সুপ্রিম কোর্ট

কী বলছে সুপ্রিম কোর্ট

এদিকে করোনার কারণে কোনও ব্যক্তির মৃত্যু হলে অনেক সময়েই ডেথ সার্টিফিকেটে তার উল্লেখ্য থাকছিলনা বিভিন্ন জটিলতার জন্য। এমনকী কোমরবিডিটতে মৃত্যুর ক্ষেত্রে এই ঘটনা প্রায়শই ঘটছিল। এবার সেখানেই উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। নতুন রায়ে বিচারপতি এম আর শাহ ও বিচারপতি এএস বোপন্নার বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে করোনার উল্লেখ না থাকলেও এই মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে।

 বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল মামলা

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল মামলা

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি করোনায় মৃত পরিবারগুলিকে চার লক্ষ টাকা করে সাহায্য ও এই মারণ ভাইরাসে মৃতের সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অভিন্ন নীতি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের জবাব জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরেই তা নিয়ে তৈরি হয় নানা ধোঁয়াশা। ২০০৫-এর বিপর্যয় মোকাবিলা আইনের সংস্থান অনুযায়ী ক্ষতিপূরণের দাবি তুলে এর আগেই একাধিক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে।

কাটছে ধোঁয়াশা

কাটছে ধোঁয়াশা

এই নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই মামলা চলছে শীর্ষ আদলাতে। সম্প্রতি এই সংক্রান্ত পর্যবেক্ষণেই মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রকে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল (SDRF) থেকেই এই ক্ষতিপূরণ দেওয়া হবে মৃতদের পরিবারকে, সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে কেন্দ্র। কিন্তু তারপরেও ছিল ধোঁয়াশা। ঠিক কার ক্ষতিপূরণ পাবে আর কারা পাবে না তা নিয়ে চলছিল দোলাচল। এবার তা সমাধানেই মাঠে নামে সুপ্রিম কোর্ট।

কত বরাদ্দ করল কেন্দ্র

কত বরাদ্দ করল কেন্দ্র

এদিকে ইতিমধ্যেই রাজ্যস্তরে বিপর্যয় মোকাবিলা তহবিলে করোনায় মৃতদের পরিবারকে সাহায্যের জন্য ২৩ রাজ্যকে কেন্দ্রের অংশীদারিত্বের ৭২৭৪.৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে ৫ রাজ্যকে ১৫৯৯.২ কোটি টাকা দিয়েছিল কেন্দ্র সরকার। এবার কারা টাকা পাবে আর কারা পাবে না সেই ধোঁয়াশা কেটে যাওয়া অর্থ বরাদ্দের রাস্তা আরও সহজ হয়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+