করোনা ভাইরাস প্রতিরোধে এবার অ্যাপ! কীভাবে সম্ভাব্য নজরদারি, একনজরে

করোনা ভাইরাস প্রতিরোধে এবার অ্যাপ! কীভাবে সম্ভাব্য নজরদারি, একনজরে

এবার করোনা ভাইরাস প্রতিরোধে অ্যাপ চালু করতে চলেছে ভারত সরকার। নাম CoWin-20। স্মার্টফোনের এই অ্যাপের মাধ্যমে ভাইরাসের কমিউনিটিতে ছড়ানো রোখা যাবে বলেই মনে করছেন সরকারি কর্তারা। স্মার্টফোনের লোকেশনের মাধ্যমে করোনা ভাইরাস আক্রান্তের খোঁজ পাওয়া যাবে বলেও জানানো হচ্ছে।

অ্যাপের মাধ্যমে নজরদারি

অ্যাপের মাধ্যমে নজরদারি

ভারত সরকার চেষ্টা চালাচ্ছে সাধারণ মানুষের পর্যটনের ইতিহাস জানতে। যা করা হবে এই CoWin-20-এর মাধ্যমেই। পাশাপাশি নির্দিষ্ট কোনও ব্যক্তির সঙ্গে কত মানুষের যোগাযোগ হয়েছে তারও একটা সম্ভাব্য হিসেব পাওয়া যাবে।

পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে সরকার করোনা ভাইরাসে কমিউনিটিতে ছড়িয়ে যাওয়া এবং কোয়ারেন্টাইন সম্পর্কেও জানতে পারবে সরকারের নজরদারি কমিটি।

চলছে টেস্টিং-এর কাজ

চলছে টেস্টিং-এর কাজ

এই মুহুর্তে CoWin-20-এর টেস্টিং-এর কাজ চলেছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অপারেটিং সিস্টেম অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। এই মুহুর্তে অ্যান্ড্রয়েড অ্যাপ টি দিয়ে নির্দিষ্ট কিছু গ্রুপের মধ্যে পরীক্ষা চালানো হচ্ছে।

জানা যাবে ল্যাব ও কোয়ারেন্টাইন কেন্দ্রগুলির অবস্থান

জানা যাবে ল্যাব ও কোয়ারেন্টাইন কেন্দ্রগুলির অবস্থান

অন্যদিকে ব্যবহারকারীর অবস্থানের মাধ্যমে জানা যাবে এলাকায় করোনা ভাইরাস কতটা ছড়িয়েছে। নীতি আয়োগ জানিয়েছেন সাধারণ মানুষ এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন, ভারতের শহরগুলিতে করোনা ভাইরাস পরীক্ষা ল্যাব এবং কোয়ারেন্টাইন কেন্দ্রগুলির কথা।

থাকবে সরকারি নির্দেশিকা

থাকবে সরকারি নির্দেশিকা

অ্যাপে রাখা হবে সরকারি নির্দেশিকা। নতুন নির্দেশিকাও সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হবে এই অ্যাপে। দিন কয়েকের মধ্যেই এই অ্যাপটি সারা ভারতচ জুড়েই পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+