প্রাপ্তি যোগ মোদী সরকারের! আর্থিক বছর শেষের আগেই মিলতে পারে অতিরিক্ত ৩০ হাজার কোটি টাকা

বছর শেষের আগেই মোদী সরকারের হাতে আসতে চলেছে অতিরিক্ত ৩০ হাজার কোটি টাকা। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর এমনটাই।

বছর শেষের আগেই মোদী সরকারের হাতে আসতে চলেছে অতিরিক্ত ৩০ হাজার কোটি টাকা। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর এমনটাই। সরকারের তরফ থেকে ইন্টেরিম ডিভিডেন্ট হিসেবে আরবিআই-এর কাছে ২০১৯-২০ আর্থিক বছর শেষ হওয়ার আগেই ৩০ হাজার কোটি টাকা চাইতে পারে বলে জানা গিয়েছে। আর্থিক ঘাটতি ২০১৯-২০ সালে ডিজিপির ৩.৩ শতাংশ রাখতে তা যথেষ্টই সাহায্য করবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

প্রাপ্তি যোগ মোদী সরকারের! আর্থিক বছর শেষের আগেই মিলতে পারে অতিরিক্ত ৩০ হাজার কোটি টাকা

নতুন নিয়মকানুনের জন্য সরকারের আর্থিক সংগ্রহ পর্যাপ্ত নয়। বর্তমান আর্থিক বছরের প্রথম ৩ মাসে আর্থিক গতি ছয়বছরে সর্বনিম্ন ৫ শতাংশে পৌঁছে গিয়েছে।

অর্থ দফতর সূত্রে খবর, যদি প্রয়োজন হয়, সরকার রিজার্ভ ব্যাঙ্ককে অনুরোধ করতে পারে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হিসেবে বর্তমান অর্থিক বছরেই ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার জন্য। তবে তার জন্য মূল্যায়ন করা হবে জানুয়ারির শুরুর দিকে।
আরবিআই-এর লভ্যাংশ ছাড়াও ঘাটতি সামাল দিতে সরকারের হাতে অন্য উপায়ও রয়েছে। বিলগ্নিকরণের পাশাপাশি ন্যাশনাল স্মল সেভিংস ফান্ডের ব্যবহার বাড়ানো হতে পারে।

এর আগেও সরকার আরবিআই-এর কাছ থেকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ পেয়েছে। গত আর্থিক বছরে আরবিআই সরকারকে দিয়েছিল ২৮ হাজার কোটি টাকা। ২০১৭-১৮ সালে সরকার ইন্টেরিম ডিভিডেন্ট হিসেবে পেয়েছিল প্রায় ১০ হাজার কোটি টাকা।

গতমাসে আরবিআই গভর্নরের নেতৃত্বাধীন বোর্ড সরকারের হাতে ১,৭৬,০৫১ কোটি টাকা তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছে। যার মধ্যে রয়েছে ২০১৮-১৯ সালের অতিরিক্ত ১,২৩,৪১৪ কোটি টাকা। এই টাকার মধ্যে ২৮ হাজার কোটি টাকা আরবিআই ইতিমধ্যেই সরকারের হাতে তুলে দিয়েছে ২০১৯-এর মার্চে।

বর্তমান আর্থিক বছরে সরকারের বাজেটে লভ্যাংশ হিসেবে আরবিআই-এর কাছ থেকে ৯০ হাজার কোটি টাকা পাওয়ার কথা থাকলেও, পেয়েছে ৯৫,৪১৪ কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+