উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের পছন্দ কে, জেনে নিন বিস্তারিত
গোপালকৃষ্ণ গান্ধীকে উপরাষ্ট্রপতি পদে বেছে নিয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম সহ বিরোধীরা। এমনটাই রিপোর্ট সংবাদসংস্থা পিটিআই সূত্রে।
পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা মহাত্মা গান্ধীর প্রপৌত্র গোপালকৃষ্ণ গান্ধীকে উপরাষ্ট্রপতি পদে বেছে নিয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম সহ বিরোধীরা। এমনটাই রিপোর্ট সংবাদসংস্থা পিটিআই সূত্রে। আগামী ৫ অগাস্ট এই পদে নির্বাচন হবে।[আরও পড়ুন:ত্রিপুরা বিধানসভায় কি এবার বিরোধীর জায়গা হতে চলেছে বিজেপির]
তার আগে নয়াদিল্লিতে এনডিএ জোটে নেই এমন বিরোধীরা নিজেদের মধ্যে বৈঠকে বসেন। সেখানে একটা ছোট অংশ দলিত নেতা প্রকাশ আম্বেদকরের নাম উপরাষ্ট্রপতি পদে তুলে ধরেন। আবার অনেকে যেমন বলেছেন, রাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণ মনোনয়নর লড়াই ছিল। সেখানে উপরাষ্ট্রপতি পদে তিনিই হতে পারেন সেরা প্রার্থী।[আরও পড়ুন:রামনাথ কোবিন্দকেই সমর্থন! সম্পর্ক ছিন্ন করে ত্রিপুরা তৃণমূল কি তবে বিজেপি-র পথেই]

নয়াদিল্লিতে ১৮ দলের বিরোধী জোটের আলোচনায় গোপালের নামই সর্বসম্মতভাবে উঠে এসেছে বলে খবর। রাষ্ট্রপতি পদে আলোচনার সময় নীতীশ কুমারের জেডিইউ আলোচনায় অংশ না নিলেও উপরাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণকেই বেছে নিয়েছে জেডিইউ।
এদিনের বৈঠকে জেডিইউ নেতা শরদ যাদব, কংগ্রেসের সনিয়া গান্ধী, মনমোহন সিং, তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা, সমাজবাদী পার্টির নরেশ আগরওয়াল, বিএসপি নেতা সতীশ চন্দ্র মিশ্র যোগ দেন বলে পিটিআই সূত্রে খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications