রামনাথ কোবিন্দকেই সমর্থন! সম্পর্ক ছিন্ন করে ত্রিপুরা তৃণমূল কি তবে বিজেপি-র পথেই

কংগ্রেস-সহ বিরোধী জোটের প্রার্থী মীরা কুমারকে ভোট দেওয়ার ব্যাপারে দল তাঁদের কিছুই জানায়নি। তারপর মীরা কুমারকে সমর্থন করেছে সিপিএমও। যেখানে সিপিএম রয়েছে, সেখানে তাঁরা থাকবেন না।

ত্রিপুরা তৃণমূল কি তবে বিজেপি-র পথেই? বুধবার ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের বৈঠকের পর অনেকটাই চূড়ান্ত হয়ে গেল সুদীপ রায় বর্মনদের ভবিষ্যৎ। তৃণমূলের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেই সিপিএম বিরোধিতায় বিজেপিতে নাম লেখাতে চাইছে ত্রিপুরার ছয় বিতর্কিত নেতা। বুধবার রাজ্য কমিটির বৈঠকের পর সুদীপ রায় বর্মন জানিয়েছেন, তাঁরা ছয় বিধায়কই রাষ্ট্রপতি পদে বিজেপি মনোনীত প্রার্থী রানমাথ কোবিন্দকেই ভোট দেবেন বলে মনস্থ করেছেন।

কোবিন্দকেই সমর্থন! ত্রিপুরা তৃণমূল বিজেপি-র পথেই

কংগ্রেস-সহ বিরোধী জোটের প্রার্থী মীরা কুমারকে ভোট দেওয়ার ব্যাপারে দল তাঁদের কিছুই জানায়নি। তারপর মীরা কুমারকে সমর্থন করেছে সিপিএমও। যেখানে সিপিএম রয়েছে, সেখানে তাঁরা থাকবেন না। কেননা সিপিএম বিরোধিতায় কংগ্রেস ছেড়ে তাঁরা একদিন তৃণমূলে নাম লিখিয়েছিলেন। সদলবলে কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এখন তৃণমূলও কেন্দ্রীয় স্তরে সিপিএমের সঙ্গে একসঙ্গে পথ চলছে।

সুদীপবাবু বলেন, আমাদের আপত্তি সেখানেই। আমাদের প্রধান শত্রু সিপিএম। সিপিএমকে হারানোর জন্যই আমাদের লড়াই জারি রয়েছে। তৃণমূল কংগ্রেসের দু'মুখী নীতিতে তাঁদের জবাবদিহি করতে হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা বিজেপি মনোনীত প্রার্থীকে সমর্থন করার আগেই আমাদের বিরুদ্ধে শাস্তি বিধান করেছে দল। পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েও কোনও সাড়া পাওয়া যায়নি তৃণমূল সুপ্রিমোর।

সেই কারণেই সুদীপ রায় বর্মন সহ ছয় বিধায়ক বিজেপির সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন। সুদীপ রায় বর্মনরা ইঙ্গিত দিয়েছেন, সিপিএমকে হটাতে বিজেপির ছাতার তলাতে আসতে তাঁদের আপত্তি নেই। ফলে তাঁরা একপ্রকার পা বাড়িয়েই আছেন পদ্মশিবিরে যোগ দেওয়ার ব্যাপারে। প্রকাশ্যে সেকথা না বললেও ইঙ্গিত দিয়ে চলেছেন তাঁরা। সিপিএম শাসনের অবসান ঘটানোর লক্ষ্যেই নাকি তাঁদের এই দলবদলের সিদ্ধান্ত।

উল্লেখ্য, রাষ্ট্রপতি পদে বিজেপি মনোনীত প্রার্থীকে সমর্থন বিতর্কে ত্রিপুরার পাঁচ নেতার সঙ্গে ইতিমধ্যে সম্পর্ক ছিন্ন করেছে তৃণমূল। একদিন পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানান ত্রিপুরার তৃণমূল নেতা সুদীপ রায় বর্মন। সাড়া না পেয়ে বিজেপিকে সমর্থনের ব্যাপারে পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে নিল ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের বিধায়করা। রাজনৈতিক মহল মনে করছে, এরপর বিজেপিতে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা সুদীপ রায় বর্মনদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+