রিলায়েন্সের লক্ষী লাভ অব্যাহত, জিওতে প্রায় ৩০ হাজার কোটির বিপুল বিনিয়োগের পথে গুগল

রিলায়েন্সের লক্ষী লাভ অব্যাহত, জিওতে প্রায় ৩০ হাজার কোটির বিপুল বিনিয়োগের পথে গুগল

গত আড়াই মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড(আরআইএল)-এর ডিজিটাল প্ল্যাটফর্ম জিওতে ১১ টি বহুজাতিক সংস্থা প্রায় ১.১৬ লক্ষ কোটি টাকার বিনিয়োগ করেছে। সূত্রের খবর অনুযায়ী, বিনিয়োগকারীদের তালিকায় পরবর্তী নাম হতে চলেছে টেক জায়ান্ট গুগলের। মুকেশ আম্বানির জিওতে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩০,১৪৪ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে গুগল।

ভারতের ডিজিটাল ভবিষ্যতের নির্মাণ করবে জিও

ভারতের ডিজিটাল ভবিষ্যতের নির্মাণ করবে জিও

খ্যাতনামা আন্তর্জাতিক সংস্থাদের সাথে গাঁটছড়া বাঁধার পরেই বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের আকর্ষণের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে জিও। ব্লুমবার্গের তথ্যানুযায়ী, গুগল ও জিওর কথাবার্তা বেশ কিছুদূর এগিয়েছে এবং বিনিয়োগের ব্যাপারে গুগল বেশ খানিকটা আশাবাদী বলেই মনে করা হচ্ছে।

বিনয়োগ আসতে চলেছে কোয়ালকম থেকেও

বিনয়োগ আসতে চলেছে কোয়ালকম থেকেও

এদিকে রবিবার একটি বিবৃতি জিও জানিয়েছে, ওয়্যারলেস প্রযুক্তি সংস্থা কোয়ালকমও জিওতে প্রায় ৭৩০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। বর্তমানে তারবিহীন ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রযুক্তির বাজারে কোয়ালকম একটি অপ্রতিরোধ্য সংস্থা। কোয়ালকমের স্ন্যাপড্র্যাগন চিপ বর্তমানে যেকোনো অ্যানড্রয়েডের অপরিহার্য অঙ্গ। ফলে ভারতীয় বাজারকে সুরক্ষিত ডিজিটাল ভবিষ্যতের দিকে আরও একধাপ এগিয়ে দিল জিও।

আন্তর্জাতিক সংস্থাগুলির বিনিয়োগে ফুলেফেঁপে উঠছে জিও

আন্তর্জাতিক সংস্থাগুলির বিনিয়োগে ফুলেফেঁপে উঠছে জিও

ফেসবুক, সিলভার লেক পার্টনার্স, ভিস্তা ইক্যুইটি পার্টনার্স, জেনারেল আটলান্টিক, কেকেআর, মুবাদালা, আদিয়া, টিপিজি, এল ক্যাটারটন, পিআইএফ ও ইন্টেলের পরে কোয়ালকমের বিনিয়োগে বর্তমানে বাজার থেকে জিওর মোট সংগ্রহ ছুঁয়েছে ১.১৮ লক্ষ কোটির মাত্রা। ফলত এই চরম মন্দার মাঝেও বিশ্বে ধনীদের তালিকায় বর্তমানে ৬ নম্বরে উঠে এসেছেন মুকেশ আম্বানি।

ভারতীয় অর্থনীতির মন্দা কাটাতে বিশেষ জোর গুগলের

ভারতীয় অর্থনীতির মন্দা কাটাতে বিশেষ জোর গুগলের

সোমবার অ্যালফাবেট ও গুগলের সিইও সুন্দর পিচাই ভারতীয় অর্থনীতির মন্দা কাটাতে ৭৫,০০০ কোটি টাকার তহবিলের কথা ঘোষণা করেন। গুগলের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। লকডাউনের বাজারে এমনিতেই বেহাল অর্থনীতি, তার মাঝে জিওতে একের পর এক বিনিয়োগের খবরে স্বভাবতই অস্বস্তিতে জিওর প্রতিদ্বন্দ্বীরা। তবুও গুগলের এই বিপুল আর্থিক সাহায্যের খবরে মুখে হাসি ফুটেছে ছোট-বড়ো ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+