সোনার দাম করোনার আবহে কোনদিকে এগোচ্ছে! একনজরে কিছু তথ্য
সোনার দাম টানা ২ দিন পতনের দিকে গেলেও, এবার তা উর্ধ্বমুখী হতে শুরু করেছে। আজ থেকে খানিকটা চঙ্গা সোনার দামের বাজার। এদিকে, ধীরে ধীরে একের পর এক সোনার দোকান খুলতে শুরু করেছে। একনজরে দেখে নেওয়া যাক সোনার দামের গতি ঘিরে কিছু তথ্য।

সোনার দাম কোনদিকে?
স্পট গোল্ড রেট এদিন একই জায়গায় থাকলেওও এমসিক্স এর গোল্ড ফিচার্স জুনের জন্য ০.২৮ শতাংশ বেড়ে ৪৫ ৯১১ টাকা হয়েছে ১০ গ্রামে। ২৪ ক্যারেটের সোনায় অন্যান্য দিনের থেকে দাম একটু বেড়ে গিয়ে ১০ গ্রামে ২১৯ টাকা বেড়েছে। ফলে ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৬০০৪ টাকা।

২২ ক্যারেট সোনার দাম কোনদিকে?
বাজার খুলতেই আজ ২২ ক্যারেট সোনার দাম ১০ গ্রামে ৯১৬ টাকা বেড়েছে। যার জেরে ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪২১৩৯ টাকায়। তবে রুপোর দাম প্রতি কিলো দরে ১৪০ টাকা কমেছে।

কলকাতায় সোনার দাম কত?
কলকাতায় আজ প্রতি ২৪ ক্যারেট সোনার দাম ৪৬৫০০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ৪৪৭১০ টাকা । চেন্নাইতে এ ২৪ ক্য়ারটের দাম ৪৭৩১০ টাকা। মুম্বইতে ২৪ ক্যারটের দাম ৪৫৩৪০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারটের দাম ৪৬৫১০ টাকা। (সূত্র -গুড রিটার্নস)

খুলছে সোনার দোকান
এদিকে, লকডাউনের পর ধীরে ধীরে খুলছে সোনার দোকানগুলি। সোনার গয়নার নামী ব্র্যান্ড তানিষ্ক জানিয়েছে দেশের ৩২৮ টি স্টোর তারা খুলছে। যদিও সোনার দোকান খুলতেই ২০-২৫ শতাংশ কম বিক্রি হচ্ছে বলে খবর।












Click it and Unblock the Notifications