গোয়া কংগ্রেস ফের ধাক্কা, বিধানসভায় সদস্য ১৭ থেকে ২-এ! মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগদান ঘোষিত প্রার্থীর

গোয়া কংগ্রেস ফের ধাক্কা, আসন সংখ্যা নামল ১৭ থেকে ২-এ! মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগদান ঘোষিত প্রার্থীর

গোয়ায় (Goa) কংগ্রেসের (Congress) নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর পরে আরও এক বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। এদিন অ্যালেক্সো রেজিনাল্ডো (Aleixo Reginaldo) তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে কলকাতায় তৃণমূলে যোগ দিয়েছেন।

১৭ থেকে কংগ্রেসের বিধায়ক সংখ্যা এখন ২

১৭ থেকে কংগ্রেসের বিধায়ক সংখ্যা এখন ২

২০১৭ সালে কংগ্রেস গোয়া বিধানসভা নির্বাচনে ৪০ আসনের মধ্যে ১৭ টি আসন দখল করে। কিন্তু বিজেপি ১৩ আসন এবং অন্য নির্দল ও ছোটদলের বিধায়কদের নিয়ে সরকার গঠন করেছ। পরে কংগ্রেসেও ভাঙন ধরায়। এরপরে কংগ্রেসে ভাঙন ধরায় তৃণমূল। অ্যালেক্সো রেজিনাল্ডো পদত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়ার পরে গোয়া বিধানসভায় কংগ্রেস আসন সংখ্যা দাঁড়াল ২-এ।

কংগ্রেসের প্রার্থী তালিকাতেও নাম ছিল

কংগ্রেসের প্রার্থী তালিকাতেও নাম ছিল

অ্যালেক্সো রেজিনাল্ডো গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি ছিলেন। তিনি গোয়া বিধানসভার অধ্যক্ষ নম্রতা উলমানের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন একদিন আগেই। তারপর থেকেই অ্যালেক্সো রেজিনাল্ডোকে নিয়ে জল্পনা তৈরি হয়। তবে কলকাতায় এসে তিনি নিজের অবস্থানের কথা জানিয়েছিলেন। ২০২২-এর গোয়া বিধানসভা নির্বাচনে তাঁর নাম কংগ্রেসের প্রার্থী তালিকাতেও ছিল। বলা ভাল কংগ্রেস বিধানসভা নির্বাচনের জন্য ৮ জন প্রার্থীর প্রথম যে তালিকা প্রকাশ করেছিল তাতে নাম ছিল অ্যালেক্সো রেজিনাল্ডোর।

এর আগে ইস্তফা দিয়েছেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী

এর আগে ইস্তফা দিয়েছেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী

এই মাসের শুরুর দিকে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী রবি নায়েক কংগ্রেসের বিধায়ক পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। তার আগে অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো কংগ্রেসের বিধায়কপদ ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়ে রাজ্যসভার সদস্য হয়ে গিয়েছেন।

 তৃণমূলে যোগদানের তালিকা দীর্ঘ

তৃণমূলে যোগদানের তালিকা দীর্ঘ

সাম্প্রতিক সময়ে গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছেন এনসিপির চার্চিল অ্যালেমাও। তবে তার আগে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, প্রাক্তন অভিনেত্রী নাফিসা আলিও তৃণমূলে যোগ দিয়েছিলেন।

পাত্তায় নারাজ কংগ্রেস

পাত্তায় নারাজ কংগ্রেস

একের পর এক নেতা কিংবা বিধায়কের অন্য দলে চলে যাওয়াকে পাত্তা দিতে রাজি নয় সেখানকার কংগ্রেস নেতৃত্ব। সম্প্রতি হওয়া ওপিনিয়ন পোলে দেখা গিয়েছে কংগ্রেস ভোটের শতাংশ একই থাকার সম্ভাবনা। কংগ্রেস নির্ভর করছে গোয়ার ধর্মনিরপেক্ষ ভোটের ওপরে। তারাই ক্ষমতায় ফিরবে বলে দাবি করেছে কংগ্রেস। কংগ্রেসকে ভেঙে তৃণমূল বিজেপিকে সুবিধা করে দিচ্ছে বলে অভিযোগ। তবে বর্তমানের প্রেক্ষিতে তৃণমূলের দাবি, সেখানে প্রধান বিরোধী এখন তারাই। তাদের সঙ্গেই শাসক বিজেপির লড়াই হবে বলে দাবি তৃণমূল কংগ্রেসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+