‘হিজাব পরা মেয়েই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন’ ফের বিতর্ক উসকে দিলেন ওয়াইসি
হিজাব পরা মেয়েই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন’-ওয়াইসি
কর্ণাটকে হিজাব বিতর্ক এখনও তুঙ্গে। দেশের অনেক জায়গাতেই হিজাব নিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে। আজ, রবিবার হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলেন, 'হিজাব পরা মেয়ে একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। হিজাবের ঘটনা নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও টুইট করেছেন।

হিজাবের নানান বিতর্কিত ঘটনার মধ্যেই আসাদউদ্দিন ওয়াইসি একটি ভিডিও টুইট করেন। সেখানে তিনি বলেন, হিজাব পরা মেয়েরা দেশের প্রধানমন্ত্রী হবেন। এই হিজাব পরা মহিলারা কলেজ যাবেন। তাঁরা একদিন জেলা কালেক্টর, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ব্যবসায়ী ও আরও নানান পেশায় যুক্ত থাকবেন।
ভিডিওতে তিনি দর্শকদের উদ্দেশে বলেন,’আমি হয়তো সেদিন বেঁচে থাকতে নাও পারি, আমার কথা মনে রাখবেন। একদিন এই হিজাব পরা মেয়েই দেশের প্রধানমন্ত্রী হবেন।'
পাশপাশি তিনি আরও জানান,’আমাদের মেয়েরা যদি হিজাব পরার সিদ্ধান্ত নেয়। যদি তাঁরা তাঁদের পিতা-মাকে বলেন যে আমরা হিজাব পড়ব। তাহলে তাঁর বাবা মারা সেই কথা অবশ্যই মানবেন। এবার দেখা যাক কে মেয়েদের হিজাব পরা থেকে আটকায়।'
একদল পড়ুয়া হিজাব পরে কলেজে এসেছিল। টিচাররা তাদে হিজাব না পরে আসার জন্য বলেন। আর তা নিয়ে শুরু হয় উত্তেজনা। ভারতের প্রধান বিচারপতি এনভি রমনা আগে জানিয়েছিলেন, 'কর্ণাটক হাইকোর্টের অনেক আগে এই মামলার শুনানি করা উচিত ছিল।' যদিও আগামী সোমবার হাইকোর্টে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। তবুও জায়গায় জায়গায় বিক্ষোভ করছে বিক্ষোভকারীরা। একদল পড়ুয়াও কলেজের ভিতর ঢুকে হিজাব নিয়ে বিক্ষোভ করেন। হিজাবের ঘটনা নিয়ে অশান্ত হয়ে আছে কর্ণাটক।
কর্ণাটকের হিজাব ইস্যু নিয়ে কর্ণাটক ছাড়াও দেশের অনেক রাজ্যে প্রতিবাদ করতে দেখা অনেক মানুষকে। মহারাষ্ট্রও কিন্তু বিক্ষোভ থেকে বাদ যায়নি। মহারাষ্ট্রের মালেগাঁওয়েতে হয়। দিল্লি,পশ্চিমবঙ্গ, পুনে পদুচেরি ছাড়াও অন্যান্য জায়গায় হিজাব বিক্ষোভ হয়। মদ্যপ্রদেশে অনেক পড়ুয়ারা হিজাব পরে ক্রিকেট ও ফুটবল খেলে হিজাবের ঘটনায় প্রতিবাদ জানায়।












Click it and Unblock the Notifications