দিল্লিতে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার তিন

পুলিশ সূত্রে খবর, গত ১৯ জুলাই ১৭ বছর বয়সী মেয়েটি স্কুল থেকে ফিরছিল। সে দশম শ্রেণীর ছাত্রী। অভিযোগ, পশ্চিম দিল্লির উত্তমনগরে বিকেলবেলা তার পথ আটকায় পাঁচজন। তার হাত ধরে টানাটানি শুরু করে। মেয়েটি বাধা দিতে চাইলে কপালে রিভলভার ঠেকিয়ে ভয় দেখানো হয়। প্রাণভয়ে সে ওই দুর্বৃত্তদের সঙ্গে যেতে রাজি হয়। সুরেন্দ্র পালোয়ান নামে এক যুবক ছিল ওই দলে। তার বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে। পাঁচজন অভিযুক্তের মধ্যে দু'জন আবার নাবালক।
পাঁচ অভিযুক্তের মধ্যে অন্তত দু'জন মেয়েটির পূর্ব পরিচিত ছিল। পুলিশের সন্দেহ, সে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই প্রতিশোধ নিতে গণধর্ষণ করা হয়েছে। ধর্ষিতার পরিবার জানায়, ১৯ জুলাই গণধর্ষণের পর তাদের মেয়েকে হুমকি দিয়ে বলা হয়, ঘটনার কথা কাউকে বললে জানে মেরে দেওয়া হবে। তাই মেয়েটি ভয়ে মুখ খোলেনি। পরে তলপেটে অসহ্য যন্ত্রণায় কাবু হয়ে পড়লে বাড়ির লোক চেপে ধরে। তখনই কান্নায় ভেঙে পড়ে মেয়েটি সব জানায় বাড়ির লোককে। অভিযোগ পেয়েই তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications