আম্বেদকরের মূর্তিতে বিজেপি নেতা গিরিরাজের মাল্যদান, গঙ্গা জল ছেঁটাল সিপিআই, আরজেডি

বিআর আম্বেদকরের মূর্তিতে বিজেপি নেতা গিরিরাজ সিংয়ের মালা দেওয়াকে কেন্দ্র করে এবার নতুন নাটক দেখল গোটা দেশ। তাঁর কঠোর হিন্দুত্ববাদী বক্তব্যের জন্য ইতিমধ্যেই দেশবাসীর নজর কেড়েছেন গিরিরাজ সিং।

মূর্তিতে গঙ্গাজল দিয়ে প্রতিবাদ সিপিআই-আরজেডির

মূর্তিতে গঙ্গাজল দিয়ে প্রতিবাদ সিপিআই-আরজেডির

এবার তাকে ব্যঙ্গ করতেই নতুন পন্থা নিতে দেখা গেলর সিপিআই এবং আরজেডিকে। শনিবার বিহারে আম্বেদকরের একটি মূর্তিতে মাল্যদান করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তার সেই মূর্তিকেই ‘শুদ্ধ' করতে গঙ্গাজল দিয়ে স্নান করাতে দেখা গেল সিপিআই ও আরজেডিকে।

আম্বেদকরের নামাঙ্কিত একটি পার্কে ঘটে এই ঘটনা

আম্বেদকরের নামাঙ্কিত একটি পার্কে ঘটে এই ঘটনা

বেগুসরাইয়ের বালিয়া ব্লকে আম্বেদকরের নামাঙ্কিত একটি পার্কে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। শুক্রবার সেখানেই নাগরিকত্ব সংশোধন আইনের সমর্থনে একটি সমাবেশে বক্তৃতা দেওয়ার আগে আম্বেদকরের মূর্তিটিতে মালা দিয়েছিলেন কট্টর হিন্দুত্ববাদের সমর্থক গিরিরাজ সিং।

সিএএ বিরোধী বিক্ষোভ প্রদর্শনের নতুন পথ সিপিআই-আরজেডির

সিএএ বিরোধী বিক্ষোভ প্রদর্শনের নতুন পথ সিপিআই-আরজেডির

এই ঘটনার প্রায় ২৪ ঘন্টা পরে এদিন স্থানীয় সিপিআই নেতা সানোজ সরোজ এবং আরজেডির বিকাশ পাসওয়ান এবং রূপ নারায়ণ পাসওয়ান সিএএ বিরোধী বিক্ষোভ প্রদর্শনের নামে নদী থেকে জল নিয়ে এসে স্নান করাতে থাকেন আম্বেদকরের মূর্তিকে। গঙ্গাজল ঢেলে মূর্তিটি পরিষ্কার করতে করতে সিপিআই ও আরজেডির কর্মী সমর্থকেরা ‘জয় ভীম' ও সমাজস্কারক ফুলের নামে স্লোগান দিতে থাকেন।

বালিয়া মিনি পাকিস্তান হয়ে গেছে বলে কটাক্ষ গিরিরাজের

বালিয়া মিনি পাকিস্তান হয়ে গেছে বলে কটাক্ষ গিরিরাজের

পাশাপাশি গঙ্গা জল ছেটানোর একটি ভিডিও আপলোড করে তারা সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বলে দেখা যাচ্ছে। যেখানেও গিরিরাজ সিংকে খোঁচা দিতে দেখা যায় আরজেডি ও সিপিআই সমর্থকদের। ভিডিও ক্লিপে তাদের বলতে শোনা যায় "গতকাল এখানে এসে গিরিরাজ সিংহ পরিবেশকে দূষিত করেছিলেন। তাঁর বক্তব্যে তিনি বলেছিলেন যে বলিয়া মিনি পাকিস্তান হয়ে গেছে। তাই আজ গঙ্গাজল দিয়ে এই শোধন ক্রিয়া চলছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+